News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ৪
Image

ছত্তিশগড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ৪

রায়পুর, ১৭ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ের মুঙ্গেলি জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃতু্য হল ৪ জনের| দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন| রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে জগতকাপা গ্রামের কাছে| সোমবার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে রবিবার রাতে সোনপুরি গ্রামে গিয়েছিলেন তরাই গ্রামের প্রায় ২০ জন বাসিন্দা| গভীর রাতে ভ্যানে চেপে ফিরছিলেন তাঁরা| রাতের অন্ধকারে জগতকাপা গ্রামের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে, ভ্যানটি উল্টে যায়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন| গুরুতর আহত অবস্থায় ৬ জনকে প্রথমে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের বিলাসপুরের হাসপাতালে ভর্তি করা হয়|
দুর্ঘটনায় মৃত ৪ জনের নাম হল, গেন্দলাল সাহু (২৩), গোলু যাদব (১৪), মঞ্ঝলা সাহু (১৬) এবং সুরেশ সোনকার (২৬)| মৃতদেহগুলি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top