News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক, মামাতো ভাইয়ের শরীরে ছুরি চালাল স্বামী
Image

স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক, মামাতো ভাইয়ের শরীরে ছুরি চালাল স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ এক ব্যাক্তিকে খুন করার চেষ্টার অপরাধে জি বি ফাঁড়ির পুলিশ রবিবার অভিযুক্ত শঙ্কর দাসকে গ্রেপ্তার করেছে৷ জানা গেছে, জি বি এলাকার যতীন কলোনীর বাসিন্দা শঙ্কর দাসের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে তারই মামাতো ভাই নয়ন দাসের৷ এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল৷ গত ১৪ এপ্রিল রাত সাড়ে নয়টা নাগাদ নয়ন দাসকে শঙ্কর দাস ছুরি দিয়ে আঘাত করেন৷ তাতে নয়ন দাস রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন৷ স্থানীয় জনগণ ঘটনাটি দেখতে পেয়ে নয়ন দাসকে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যান৷ এই ঘটনায় জি বি ফাঁড়িতে একটি মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত শঙ্কর দাস পালিয়ে বেড়াচ্ছিলেন৷ রবিবার ভোর পাঁচটা নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে জি বি ফাঁড়ির পুলিশ শঙ্কর দাসকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে৷ তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ৩০৭/৩২৪/৫০৬/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে৷ এদিন তাকে তিনদিনের পুলিশ রিমান্ড আদালতে সোপর্দ করা হলে আদালত তা মঞ্জুর করেছে৷ ঘটনায় ব্যবহৃত ছুরিটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি পুলিশের৷ সূত্রের খবর, ধৃত শঙ্কর দাস জেরায় জানিয়েছেন ছুড়িটি তিনি ড্রেনে ফেলে দিয়েছেন৷ পুলিশ ছুরিটির তল্লাশি জারি রেখেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top