News Flash

  • Home
  • Uncategorized
  • সেনাবাহিনীর জিপে যুবককে বেঁধে রাখার ঘটনায় জওয়ানদের বিরুদ্ধে এফআইআর
Image

সেনাবাহিনীর জিপে যুবককে বেঁধে রাখার ঘটনায় জওয়ানদের বিরুদ্ধে এফআইআর

শ্রীনগর, ১৭ এপ্রিল (হি.স.) : সেনার বিরুদ্ধে এফআইআর করল জম্মু ও কাশ্মীরের রাজ্য পুলিশ| পাথর ছোঁড়ার হাত থেকে বাঁচার জন্য সেনাবাহিনীর জিপের সামনে এক যুবককে বেঁধে রাখার ঘটনায় অজ্ঞাতপরিচয় সেনা জওয়ানদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ| রাজ্যের বীরওয়াহ থানায় রণবীর দন্ডবিধির ৩৪২, ১৪৯, ৫০৬ ও ৩৬৭ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে|
গত শুক্রবার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ৱুদগম জেলার বাসিন্দা ফারুক আহমেদ দারকে সেনা জিপের সামনে বেঁধে রাখা হয়েছে| শোনা যাচ্ছে, এক জওয়ান চিত্কার করে বলছেন, যারা পাথর ছোঁড়ে তাদের এই পরিণতিই হবে| একটি সূত্রের দাবি ছিল, যুবককে সামনে বেঁধে রাখলে স্থানীয় মানুষ সেনার গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়বে না| ছবিটি দ্রুত ভাইরাল হয়ে যায়| এতে সেনাবাহিনীর ওপর জনতার ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে| বিভিন্ন মহল থেকে সেনার এই অমানবিক আচরণের ধিক্কার দেওয়া হয়|
এবিষয়ে মুখ্যমন্ত্রী মেহৱুবা মুফতি পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠান| সেই রিপোর্ট পাওয়ার পর সেনাবাহিনীর বিরুদ্ধে এফআইআর করা হয়| রণবীর দন্ডবিধির ৩৪২, ১৪৯, ৫০৬ ও ৩৬৭ ধারায় দায়ের হওয়া ওই এফআইআর-এর তদন্ত করবেন ডেপুটি সুপার পদমর‌্যাদার এক আধিকারিক | এই এফআইআর এর মাধ্যমে সেনার ওপর চাপ বাড়ানো হল| কারা এই কাজ করেছেন সেনাবাহিনী যেন তাঁদের খুঁজে বের করে শাস্তি দেয়|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top