News Flash

  • Home
  • Uncategorized
  • বিমানের সিকিউরিটি প্রোটোকল না মানলে কড়া ব্যবস্থা নেবে এয়ার ইন্ডিয়া
Image

বিমানের সিকিউরিটি প্রোটোকল না মানলে কড়া ব্যবস্থা নেবে এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.) : নিয়ম ভাঙলেই এবার যাত্রীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে এয়ার ইন্ডিয়া| বিমানের মধ্যে যে সব যাত্রীরা সিকিউরিটি প্রোটোকল মানবেন না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে| পাশাপাশি জরিমানাও করা হতে পারে বলে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে|
কোনও যাত্রীর জন্য বিমান ১ ঘণ্টা দেরিতে ছাড়লে ৫ লাখ টাকা, ১ থেকে ২ ঘণ্টা দেরিতে ছাড়লে ১০ লাখ টাকা এবং তারও বেশি দেরি হলে ১৫ লাখ টাকা জরিমানা ধার‌্য করা হতে পারে| চলতি মাসের শুরুতেই বিমানের মধ্যে সিকিউরিটি প্রোটোকল না মানার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেনের বিরুদ্ধে| যার জেরে ৩০ মিনিট দেরিতে ছাড়ে দিল্লি থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার বিমান|
এর আগে এয়ার ইন্ডিয়াকর্মীকে জুতোপেটা করার অভিযোগে এয়ার ইন্ডিয়া ও ফেডারেশন অফ এয়ারলাইন্সের যেকোনও বিমানে নিষিদ্ধ করা হয় শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়কে| বসার জায়গা নিয়ে এয়ার ইন্ডিয়াকর্মীদের সঙ্গে বচসা বাধে তাঁর| এরপর এক প্রবীণ কর্মীকে জুতোপেটা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে| সেই ঘটনায় তদন্ত শুরু করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top