News Flash

  • Home
  • Uncategorized
  • ঘরে ঢুকে প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণের চেষ্টা রেশন ডিলারের
Image

ঘরে ঢুকে প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণের চেষ্টা রেশন ডিলারের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ এপ্রিল৷৷ ষাট বছরের রেশন ডিলারের বিরুদ্ধে প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে৷ এমর্মে থানায় অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি৷ পুলিশের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে শাসক দলের কমরেড হওয়ায় ঐ রেশন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না৷ এনিয়ে চড়িলামের ছেচরীমাই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে৷
সংবাদে প্রকাশ, শাসক দলের একনিষ্ঠ কমরেড তথা স্থানীয় একটি রেশন দোকানের ডিলার মানিক লাল চক্রবর্তী৷ বয়স ষাট বছর৷ শনিবার এলাকারই এক গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে ঝাপটে ধরে শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ৷ এদিকে, ঐসময় বাড়িতেই ছিলেন গৃহবধূর স্বামী৷ নির্যাতনকারী রেশন ডিলার ভেবেছিলেন হয়তো স্বামী বাড়িতে নেই তাই গৃহধূর উপর যৌন লিপ্সা চরিতার্থ করবেন৷ কিন্তু, রাখে হরি মারে কে, ঐসময় প্রাকৃতিক কাজ করতে ঘরের বাইরেই বাড়িতেই ছিলেন গৃহবধূর স্বামী৷ গৃহবধূর চিৎকার চেচামেচিতে স্বামী সহ আশেপাশের লোকজন ছুটে আসেন৷ ততক্ষণ ঐ রেশন ডিলার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷
এই ঘটনার ব্যাপারে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ কিন্তু, পুলিশ অভিযুক্ত রেশন ডিলাকে গ্রেপ্তার করেনি৷ অভিযোগে জানা গিয়েছে, এর আগেও মানিক লাল চক্রবর্তীর বিরুদ্ধে বেশ কয়েকটি নারী সংক্রান্ত অভিযোগ উঠেছে৷ জানা গিয়েছে, নিজের পুত্রবধূ শ্বশুর মশাইয়ের এই অপকর্মের লজ্জায় বাপের বাড়ি চলে গিয়েছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top