News Flash

  • Home
  • Uncategorized
  • ইংলিশ প্রিমিয়ার লিগে ২-০ গোলে চেলসিকে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড
Image

ইংলিশ প্রিমিয়ার লিগে ২-০ গোলে চেলসিকে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড

লন্ডন, ১৭ এপ্রিল (হি.স.) : ইংলিশ প্রিমিয়ার লিগে ২-০ গোলে চেলসিকে হারিয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড| রবিবার রাতে ব্যাপক উত্তেজনার মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসির মুখোমুখি হয় শক্তিশালী মরিনহোর শিষ্যরা| তবে লিগ লিডারদের ২-০ গোলে হারিয়ে হাসি ফোটালো মরিনহোর শিষ্যরা|
প্রিমিয়ার লিগে আট ম্যাচ আর সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১২ ম্যাচে চেলসিকে হারাতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড| অবশেষে রবিবার সেই খরা কাটিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এল ম্যান ইউ| শীর্ষে থাকা আন্তোনিও কোন্তের দল পয়েন্ট হারানোয় কিছুটা জমে উঠল শিরোপা জয়ের লড়াই| দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য এখন চার|
এদিন ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে চেলসির বিরুদ্ধে মাঠে নামে রেড ডেভিলসরা| ম্যানইউ কোচ মরিনহোর জন্যও ছিল ম্যাচটি ব্যক্তিগত চ্যালেঞ্জের| কেননা গত মরশুমে চেলসিরই কোচ ছিলেন তিনি| যদিও চলতি লিগে দু’দলের প্রথম মুখোমুখিতে চেলসি ৪-০ ব্যবধানের বড় জয় করে| ম্যাচে অবশ্য ম্যানইউ প্রায় একক আধিপত্য বিস্তার করে থাকে| যদিও শেষ দিকে মাঠে নামানো হয় দলের সেরা তারকা ইব্রাহিমোভিচকে| তবে ম্যাচের ৭ মিনিটেই আন্দ্রে হেরেরার পাসে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় মার্কাস রাশফোর্ড| আর দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে সেই হেরেরাই গোল করে দলের জয় নিশ্চিত করেন|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top