News Flash

  • Home
  • Uncategorized
  • অমরপুরে ব্রিজ ভাঙল পাথর বোঝাই ট্রিপার ট্রাকের ভরে
Image

অমরপুরে ব্রিজ ভাঙল পাথর বোঝাই ট্রিপার ট্রাকের ভরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ পাথর বোঝাই ট্রিপার বেইলি ব্রিজ পার হতে গিয়ে দূর্ঘটনার কবলে পড়েছে৷ তাতে

অমরপুর-গন্ডাছড়া সড়কে ব্রিজ ভেঙ্গে পড়ে ট্রিপার ট্রাকের ভরে৷ ছবি জয়দ্বীপ পোদ্দার৷

ব্রিজটি ক্ষতিগ্রস্থ হওয়ায় গন্ডাছড়ার মহকুমার ৩০ কার্ড এলাকায় সুরমা নদীর দুই পারের জনগণের যোগযোগ ছিন্ন হয়ে গেছে৷ জানা গেছে, রবিবার চুড়াইবাড়ি থেকে পাথর বোঝাই করে টিআর-০১-এএফ-৩২২৯ নম্বরের ট্রিপারটি মাছকুম্বির যাওয়ার পথে ৩০ কার্ড এলাকায় সুরমা নদীর উপর বেইলী ব্রিজে দূঘর্টনার কবলে পড়ে৷ ট্রিপারটি ব্রিজটি পাড় হওয়ার সময় কাৎ হয়ে যায় এবং ব্রিজের উপর ঝুলে পড়ে৷ ফলে ব্রিজটি এখন বিপনজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে৷ যে কোন ভেঙ্গে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ স্থানীয় জনগণের বক্তব্য ১৫০ ফুট দীর্ঘ বেইলী ব্রিজটি ২০ বছর পুরনো৷ ব্রিজটির সর্বাধিক ১০ টন ওজন ধারণ করার ক্ষমতা রয়েছে৷ কিন্তু, প্রতিনিয়ত এই ব্রিজ দিয়ে ২০-৩০ টন ওজনের মালবাহী গাড়ি যাতায়াত করে৷ প্রশাসনের এদিকে কোন নজর নেই৷
সুরমা নদীর উপর এই ব্রিজটি দুই পারের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল৷ ফলে, এই ঘটনায় দুই পারের মানুষ ভিষণ সমস্যায় পড়েছেন৷ বিশেষ গন্ডাছড়া সরকারী ডিগ্রি কলেজে যাওয়ার জন্য ছাত্রছাত্রীরা এই ব্রিজটি দিয়েই যাতায়াত করতেন৷ এখন তারাও ভিষণ সমস্যায় পড়েছেন৷ তাছাড়া, আগামী ১৮ এপ্রিল থেকে ৩০ কার্ড এলাকায় তিনদিনব্যাপী রাম মেলা শুরু হবে৷ ফলে, এখন স্থানীয় জনগণ এই ঘটনার ফেলে এখন মেলায় যেতে পারবেন না৷
ঘটনার খবর পেয়ে, গন্ডাছড়া মহকুমার মহকুমা শাসক এবং গন্ডাছড়া থানার ওসি ঘটনাস্থলে পৌছান৷ পূর্ত দপ্তরের ধলাই জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নীলকান্ত চাকমাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান৷ স্থানীয় জনগণ মহকুমা শাসকে জানিয়েছেন, পাশ্ববর্তী এলাকায় আরো কয়েকটি বেইলী ব্রিজ রয়েছে যার অবস্থা খুবই করুণ৷ এই ব্রিজটির এখন অবস্থা, তাতে এই পথে যাতায়াত করা সম্ভব নয়৷ মহকুমা শাসক স্থানীয় প্রশাসনকে মানুষের যাতায়াতের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন৷ পাশাপাশি পূর্ত দপ্তরকে এই ব্রিজটি শীঘ্রই সারাই করার জন্য নির্দেশ দিয়েছেন৷ পূর্ত দপ্তরের আধিকারীক জানিয়েছেন, খুব শীঘ্রই ব্রিজটি সারাই করা হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top