News Flash

  • Home
  • Uncategorized
  • চৈত্রের শেষ দিনে দেনার দায়ে আত্মঘাতী কাঠমিস্ত্রি
Image

চৈত্রের শেষ দিনে দেনার দায়ে আত্মঘাতী কাঠমিস্ত্রি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ ঋণের যন্ত্রণায় আত্মঘাতী হয়েছেন এক ব্যক্তি৷ জিরানীয়া খাস নোয়াগাঁও এলাকার বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি সুভাষ দেবনাথ (৪২) শুক্রবার ভোরে বিষপান করে আত্মহত্যা করেছেন৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকজনের কাছ থেকে তিনি প্রচুর টাকা ধার নিয়েছিলেন৷ এনিয়ে পাওনাদাররা প্রতিনিয়তই তাঁর বাড়িতে গিয়ে দেনা মিটিয়ে দেওয়ার জন্য চাপ দিতেন৷ গতকাল রাতে দেনা মেটানো নিয়ে স্ত্রীর সাথে প্রচন্ড ঝগড়া হয় তাঁর৷ এরপরই শুক্রবার ভোর চারটা নাগাদ তিনি বিষ পান করেন৷ তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি৷ চিকিৎসকদের চেষ্টার পরও সকাল আটটা নাগাদ সুভাষ দেবনাথের মৃত্যু হয়৷ পরে জিরানীয়া থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top