নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ ভাতার জন্য হন্যে হয়ে ঘুরলেও তা মিলছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন দুই প্রবীণ নাগরিক৷ মান্দাই এলাকার বিশ্বলক্ষ্মী দেববর্মা (৬৯) এবং সুকুচন্দ্র দেববর্মা (৯২) দীর্ঘদিন ধরে বয়স্ক ভাতার জন্য প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও কোন ফল পাচ্ছেন না৷ জানা গিয়েছে, মান্দাই ব্লকের মোহন সর্দার পাড়ার বাসিন্দা বিশ্বলক্ষ্মী দেববর্মার বয়স্ক ভাতার বই বছর দুয়েক আগেই হয়ে গিয়েছে৷ তা সত্বেও আজ পর্যন্ত ব্যাঙ্কে ভাতার টাকা ঢুকেনি৷ এনিয়ে বহুবার প্রশাসনের শরণাপন্নও হয়েছিলেন তিনি৷ কিন্তু, কেউই তাঁর আবেদনে সাড়া দেয়নি বলে তিনি অভিযোগ করেছেন৷
এদিকে, মান্দাই ব্লকেরই লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা সুকুচন্দ্র দেববর্মা দশ বছর আগে বয়স্ক ভাতার জন্য কাগজপত্র জমা দিয়েছেন৷ কিন্তু, আজ পর্যন্ত তিনি ভাতা পাননি বলে অভিযোগ করেছেন৷ তিনিও বয়স্ক ভাতার জন্য প্রশাসনের কাছে বহুবার আবেদন জানিয়েছেন৷ তবু, তাঁর আবদনে কোন সাড়া আসেনি৷

ভাতার জন্য হন্যে হয়ে ঘুরছেন দুই প্রবীণ নাগরিক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















