News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসপিতে পরিবারতন্ত্র, দলের সহ সভাপতি হলেন মায়াবতীর ভাই আনন্দ কুমার
Image

বিএসপিতে পরিবারতন্ত্র, দলের সহ সভাপতি হলেন মায়াবতীর ভাই আনন্দ কুমার

লখনউ, ১৪ এপ্রিল (হি.স.) : অবশেষে বহুজন সমাজ পার্টি (বিএসপি)-তেও কায়েম হচ্ছে পরিবারতন্ত্র| এতদিন পরিবারের কাউকে প্রত্যক্ষ রাজনীতিতে আনেননি বেহেনজি| এবার ভাই আনন্দ কুমারকে দলের সহ সভাপতি করে দিলেন| গুরুত্বের বিচারে দলে তাঁর পরেই স্থান হচ্ছে ভাই আনন্দ কুমারের| তবে পাশাপাশি কিছু শর্তও দিয়ে রাখলেন| তাঁর শর্ত, আনন্দ কুমারকে কখনই সাংসদ, বিধায়ক বা মুখ্যমন্ত্রী করা হবে না| ভোটের রাজনীতি থেকে দূরেই রাখা হবে ভাইকে| তিনি শুধু সাংগঠনিক ব্যাপারেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন|
সূত্রের দাবি, এটা আসলে পরিবারতন্ত্রের প্রথম ধাপ| মায়ার ভাইকে মানতে অনেক বর্ষীয়াণ নেতার আপত্তি হতে পারত| তাই আগাম ঘোষণা করে দিলেন, ভাই কখনও ভোটে দাঁড়াবে না| যেন ভাইয়ের অন্তর্ভূক্তি নিয়ে দলে অসন্তোষ না তৈরি না হয়| তবে বহু রাজনৈতিক দলের দেশ ভারতে একাধিক রাজনৈতিক দলেই কায়েম রয়েছে পরিবারতন্ত্র| সেই তালিকায় সামিল হল মায়াবতীর দল বিএসপিও|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top