News Flash

  • Home
  • Uncategorized
  • পদ্মশ্রী পেলেন দীপা কর্মকার
Image

পদ্মশ্রী পেলেন দীপা কর্মকার

বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ত্রিপুরার মেয়ে তথা দেশের বাঙালী জিমন্যাস্ট দীপা কর্মকারকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন৷ ছবি-পিআইবি৷

নয়াদিল্লি, ১৩ এপ্রিল(হিঃস)৷৷ ভারতের চতুর্থ সর্বোচ্চ পুরস্কার পদ্মশ্রী পেলেন জিমন্যাস্ট দীপা কর্মকার৷ বৃহস্পতিবার দীপার হাতে এই সম্মান তুলে দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ দীপা ছাড়াও এই পুরস্কার পেয়েছেন অলিম্পিকে বোঞ্জ জয়ী কুস্তিগীর সাক্ষী মালিক, ডিসকাস থ্রোয়ার বিকাশ গৌড়া, প্যারাওলিম্পিয়ান মারিআপ্পান থাঙ্গাভেলু৷ ২৩ বছরের দাপী প্রথম ভারতীয় জিমন্যাস্টিক যিনি অলিম্পিকে কোয়ালিফাই করেন৷ শুধু কোয়লিফাই করাই নয়, ২০১৬ রিও অলিম্পিকে পোদুনোভা ভোল্ট করার পর সারা বিশ্ব তোলপাড় করেছিল৷ এই বাঙালী তরুনী একটুর জন্য পদক মিস করলেও দুরন্ত পারফরম্যান্স করে এদেশের জিমন্যাস্টিককে নতুন পথ দেখিয়েছেন৷ অন্যদিকে প্রথম মহিলা হিসেবে কুস্তিতে ব্রোঞ্জ নজির গড়েছেন সাক্ষী৷ কর্ণম মালেশ্বরী, সাইনা নেহওয়াল, মেরি কমের পর চতুর্থ খেলোয়াড় হিসেবে অলিম্পিকে মেডেল জেতার পরই পদ্মশ্রী পাচ্ছেন হরিয়ানার এই কুস্তিগীর৷ অন্যদিকে রিও প্যারালিম্পিকে হাইজাম্পে সোনা জিতেছিলেন থাঙ্গাভেলু৷ এই অসামান্য কৃতিত্বের জন্যই পদ্ম সম্মান পাচ্ছেন এই তামিল অলিম্পিয়ান৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top