News Flash

  • Home
  • Uncategorized
  • কুমারঘাটের জঙ্গলে দুটি বন্দুক উদ্ধার, গ্রেপ্তার নেই
Image

কুমারঘাটের জঙ্গলে দুটি বন্দুক উদ্ধার, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ কুমারঘাটের কালাটিলায় পরিত্যক্ত অবস্থায় দুটি বন্দুক উদ্ধার করেছে বিএসএফ জওয়ানরা৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে৷ বিএসএফ জওয়ানরা উদ্ধার করা দুটি বন্দুক কুমারঘাট থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে৷ সংবাদে প্রকাশ অন্যান্য দিনের মতো মঙ্গলবারও বিএসএফের ২৭ নম্বর ব্যাটেলিয়ানের ডি কোম্পানির জওয়ানরা পেট্রোলিংয়ে যায়৷ তারা বিভিন্ন এলাকায় টহল দিয়ে যাবার সময় কালাটিলা এলাকায় পৌঁছতেই একটি পরিত্যক্ত স্থান থেকে দুটি বন্দু উদ্ধার করে৷ বিএসএফ সূত্রে জানা গিয়েছে দুটি বন্দুকই দেশীয় তৈরী৷ পরে জওয়ানরা খবর দেয় কুমারঘাট থানায়৷ বিএসএফ কর্তৃপক্ষ উদ্ধার করা দুটি বন্দুক পুলিশের কাছে হস্তান্তর করেছে৷ বিএসএফ জানিয়েছে কে বা কারা ঐ বন্দুক দুটি সেখানে রেখেছিল সেই ব্যাপারে কোন কিছু জানতে পারেনি৷ তবে, পুলিশের বক্তব্য শিকারীরা এই বন্দুক দুটি সেখানে রেখেছিল৷ অন্য একটি সূত্রে জানা গিয়েছে, বাংলাদশে কয়েকজন সশস্ত্র জঙ্গী এপাড়ে অনুপ্রবেশ করেছে৷ হয়তো তাদেরই৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top