News Flash

  • Home
  • Uncategorized
  • দলকে কবজা করতে বহিস্কার পর্ব চলছে আইপিএফটিতে
Image

দলকে কবজা করতে বহিস্কার পর্ব চলছে আইপিএফটিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ দলকে কবজা করতে আইপিএফটিতে বহিস্কার পর্ব চলছে৷ গত ২৩ ফেব্রুয়ারী থেকে শীর্ষ নেতৃত্বদের বহিস্কার করা শুরু হয়েছে আইপিএফটিতে৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে আইপিএফটির সহ-সভাপতি মেবার কুমার জমাতিয়াকে দল থেকে ছয় মাসের জন্য বহিস্কার করা হয়েছে৷ এই বহিস্কার পর্বকে ঘিরে আইপিএফটি ভেঙ্গে দিখন্ডিত হয়ে গিয়েছে৷ এদিন সাংবাদিক সম্মেলনে আইপিএফটির কেন্দ্রীয় কমিটির নেতা বুধু দেববর্মা জানান, আর্থিক ঘোটালার কারণে দলের সভাপতির পদ থেকে এন সি দেববর্মাকে বহিস্কার করা হয়েছিল৷ কিন্তু তাঁদের সমর্থন করে পাল্টা বহিস্কারের নামে নাটক মঞ্চস্থ করতে ভূমিকা রেখেছেন দলের সহ- সভাপতি মেবার কুমার জমাতিয়া৷ গত ২৫ ফেব্রুয়ারী সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে বহিসৃকত নেতার সাথে হাত মিলিয়ে দল বিরোধী কাজ করেছেন তিনি৷ তাই তাকে দলীয় গঠনতন্ত্র অনুসারে ছয় মাসের জন্য বহিস্কার করা হচ্ছে৷ আগামী ১৬ এপ্রিল কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করা হবে৷ ঐ সম্মেলনে দলের রাশ কাদের হতে যাবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top