News Flash

  • Home
  • Uncategorized
  • গাড়ি চালককে টিএসআর জওয়ানের চপেটাঘাত, প্রতিবাদে সড়ক অবরোধ
Image

গাড়ি চালককে টিএসআর জওয়ানের চপেটাঘাত, প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ এপ্রিল৷৷ নিয়ম মাফিক গাড়ি চেকিং এর সময় তেলিয়ামুড়া পুলিশের দ্বারা এক গাড়ি চালাক নিগ্রহের ঘটনায় কার্যত ধুন্দুমার কান্ড বাধে তেলিয়ামুড়া মহারানীপুর এলাকায়৷ জাতীয় সড়ক অবরোধ করে৷ পরবর্তী সময় তেলিয়ামুড়া পুলিশের এবং শ্রমিক সংগঠনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷
ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার বেলা ১২টা নাগাদ তেলিয়ামুড়া থানার পুলিশ ও টিএস আর মিলে মহারানীপুর এলাকার জাতীয় সড়কে প্রতিদিনের মতো চেকিংয়ে বসে৷ সেই সময় টি আর ০৬-১৬৩৮ নম্বরে ম্যাক্সি ট্রাক আটকিয়ে চালক বিমল দাসকে কাগজপত্র দেখাতে বলে পুলিশ৷ অভিযোগ ম্যাক্সি ট্রাকের চালক এবং পুলিশের মধ্যে তর্কাতর্কির জেরে কর্তব্যরত টিএস অত্মার জওয়ান রঞ্জন পাল নাকি চালক বিমলকে চপেটাঘাত করে৷ পরে ক্ষুব্ধ অন্য গাড়ির চালকরা মিলে অবরোধ করে৷ একাংশ চালকদের অভিযোগ পুলিশ গাড়ি চেকিং এর নামে প্রতিনিয়ত চালকদের হয়রানি করে আসছে এবং প্রায়ই নাকি টুপাইস এর ধান্দায় থাকে৷ পরে পুলিশ ও শ্রমিক সংগঠনের হস্তক্ষেপে প্রায় আধঘন্টা পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়৷ কিন্তু এই অবরোধ জেরে রাস্তার দুই পাশে প্রচুর গাড়ি আটকে পড়ার কারনে জনগণকে নাজেহাল হতে হয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top