News Flash

  • Home
  • Uncategorized
  • গায়কোয়াড়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল এয়ার ইন্ডিয়া
Image

গায়কোয়াড়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.) : চপ্পল কাণ্ডে জড়িত শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল এয়ার

রবীন্দ্র গায়কোয়াড়

ইন্ডিয়া| ১৫ দিনের বিমান যাত্রার নিষেধাজ্ঞার পর শুক্রবার এই সিদ্ধান্ত নেয় এয়ার ইন্ডিয়া| অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের হস্তক্ষেপেই কার‌্যত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে |
বিমানে বসার জায়গা পছন্দ না হওয়ায় দিনপনেরো আগে এক বিমান কর্মীকে সর্বসমক্ষে ২৫বার জুতো মারেন গায়কোয়াড়| তিনি দাবি করেন, আক্রান্ত কর্মীই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন, তাঁকেই তাঁর কাছে ক্ষমা চাইতে হবে| এরপরই তাঁর বিমানে চড়া বন্ধ হয়ে যায়| ইন্ডিগো, স্পাইসজেট জানিয়ে দেয়, বিশৃঙ্খল ওই যাত্রীকে আর তাদের বিমানে জায়গা দেওয়া হবে না| একই কাজ করে সরকারি সংস্থা এয়ার ইন্ডিয়া| বারবার গায়কোয়াড় বিমানে চড়ার চেষ্টা করেছেন, একবারও সফল হননি|
শেষমেষ গতকাল সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার পর অসামরিক বিমান পরিবহন মন্ত্রী অশোক গজপতি রাজুর কাছে দুঃখপ্রকাশ করে চিঠি লেখেন তিনি| এরপরই মন্ত্রক থেকে লিখিতভাবে এয়ার ইন্ডিয়াকে নির্দেশ দেওয়া হয়, গায়কোয়াড়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে| বিমান পরিবহন সূত্রে খবর, জাতীয় সংস্থা যখন নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, বেসরকারি সংস্থাগুলিও একই পথে হাঁটবে বলে আশা|
যদিও এর আগে আজই গায়কোয়াড়ের টিকিট ৱুকিং বাতিল করে দেয় এয়ার ইন্ডিয়া| এই নিয়ে গত ২ সপ্তাহে সপ্তমবার বিমানে চড়ার চেষ্টা করে ব্যর্থ হলেন তিনি|
জানা গিয়েছে, ঠিক হয়েছে, পুলিশ তাদের তদন্ত যেমন চালাচ্ছে, চালিয়ে যাবে| পাশাপাশি সাংসদও কথা দেবেন, ভবিষ্যতে ভদ্র আচরণ করবেন তিনি|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top