News Flash

  • Home
  • Uncategorized
  • ঘোষিত হল ৬৪ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের নাম, রমরমা বাঙালিদেরই
Image

ঘোষিত হল ৬৪ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের নাম, রমরমা বাঙালিদেরই

নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান| অবশেষে ঘোষিত হল ৬৪ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিজয়ীদের নাম| জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে এবার বাঙালিদেরই রমরমা| সামাজিক প্রেক্ষাপটে তৈরি শ্রেষ্ঠ ছবির সম্মান পেল সুজিত সরকার প্রযোজিত এবং অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ছবি পিঙ্ক| শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকার পুরস্কার পেলেন ইমন চক্রবর্তী, প্রাক্তন ছবির গান তুমি যাকে ভালোবাসো-র জন্য| শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত ছবি বিসর্জন| শ্রেষ্ঠ গীতিকার সম্মান পেলেন অনুপম রায় প্রাক্তন ছবির জন্য| এ বছরই প্রথম দেওয়া হল সেরা অ্যাকশন ডিরেক্টরের পুরস্কার| শ্রেষ্ঠত্বের সম্মান পেলেন পিটার হায়েন|
শুক্রবার দিল্লিতে একটি অনুষ্ঠান থেকে প্রাপক অভিনেতা-অভিনেত্রী থেকে কলাকুশলী এবং সিনেমার নাম ঘোষণা করা হয়| মোস্ট ফ্রেন্ডলি স্টেট হিসেবে পুরস্কার পাচ্ছে উত্তর প্রদেশ| বিশেষভাবে নাম করা হয়েছে ঝাড়খণ্ডেরও| সেরা ছবির শিরোপা পেল নীরজা| সোনম কাপুর ছবিটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন| অন্যদিকে, সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অক্ষয় কুমার| রুস্তম সিনেমায় অভিনয়ের জন্য অক্ষয় এই পুরস্কার পাচ্ছেন|
এ বছর জাতীয় পুরস্কারের জন্য বিচারকদের কাছে জমা পড়েছিল দেশের ২৬টি ভাষায় ৩৪৪টি সিনেমা| সিনেমার উপর সবথেকে ভালো বই নির্বাচিত হল লতা সুরগাঁথা| সেরা মিউজিকের সম্মান পাচ্ছে লিচিস| সেরা শিক্ষণীয় সিনেমা নির্বাচিত হল, দ্য ওয়াটারফল| সেরা তামিল সিনেমা জোকার| সেরা গুজরাটি সিনেমা রং সাইড রাজু| সেরা বাংলা সিনেমা বিসর্জন| সেরা হিন্দি চলচ্চিত্রের পুরস্কার পেল রাম মাধবনী পরিচালিত ছবি নীরজা| শ্রেষ্ঠ কন্নড় ছবি পেল রিজারভেশন| শ্রেষ্ঠ মারাঝি ছবি পেল দশক্রিয়া| সেরা বিজুয়াল এফেক্ট শিবায়| সেরা ফিমেল প্লে ব্যাক গায়িকা ইমন চক্রবর্তী| সেরা গায়ক সুন্দর আয়ার| শ্রেষ্ঠ সামাজিক সিনেমা পিঙ্ক| বাচ্চাদের জন্য সেরা সিনেমা ধনাক (হিন্দি)| সেরা সহ অভিনেতা দঙ্গলের জাইরা ওয়াসিম| সেরা অ্যাকশন কোরিওগ্রাফি পাচ্ছেন পিটার হেইন (ফুলিমুরুগা সিনেমার জন্য)| সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিন্নামিনুনগু ছবির জন্য সুরভী| স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেলেন মলয়লি অভিনেতা মোহনলাল| স্পেশাল ইফেক্টের জন্য শ্রেষ্ঠত্বের সম্মান পেলেন নবীন পল শিবায় ছবির জন্য|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top