News Flash

  • Home
  • Uncategorized
  • সেতু নির্মাণ কাজ বন্ধ, প্রতিবাদে পথ অবরোধ
Image

সেতু নির্মাণ কাজ বন্ধ, প্রতিবাদে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ এপ্রিল৷৷ তেলিয়ামুড়া মহকুমা তেলিয়ামুড়া দশমীঘাট স্থিত খোয়াই নদীর উপর পাকা সেতুর

জাতীয় সড়ক অবরোধ বাইশঘরিয়ার জনগণের৷ ছবি নিজস্ব৷

কাজ দ্রুত শেষ করার দাবীতে তেলিয়ামুড়া থানার সামনে বাইশাঘরিয়ার এলাকাবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে বৃহস্পতিবার সাড়ে বারোটা নাগাদ৷ পরে মহকুমা প্রশাসনের আশ্বাস পেয়ে এলাকাবাসীরা অবরোধ তোলে নেয়৷
উল্লেখ্য ২০ সালে কয়েক কোটি টাকা ব্যায়ে খোয়াই নদীর উপর পাকা সেতু নির্মাণ কাজে হাত দেয় স্থানীয় পি ডব্লিও ডি এর ঠিকেদার৷ শুরু থেকে কাজের গতি নিয়ে এলাকাবাসীদের তরফে পি ডব্লিও ডি সহ বাস্তুকারের নিকট বার কয়েক আবেদন জানিয়ে আসে৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷ বিগত বছরে ও পি ডব্লিও ডি কর্য্যালয় ঘেরাও করে বাইশঘরিয়া মানুষজনেরা৷ কিন্তু দফতর থেকে তেমন সাড়া পাওয়া যায়নি৷ দীর্ঘ কয়েক বছর অতিক্রান্ত হয়ে গেলে সেতু নির্মাণ কাজের গতি বদলাইনি৷ একসময় নির্মাণ কাজের শ্লথ গতি থেমে বন্ধ হয়ে যায়৷ এদিকে স্থানীয় বাইসঘরিয়া বাসীদের অভিমত, পাকা সেতুটি নির্র্মণ না হওয়াতে কয়েক কিলোমিটার পথ ঘুরে বাজার হাটে আসতে হয়৷ সবচেয়ে বড় ব্যাপার হলো বাইশঘরিয়ার বেশির ভাগ লোকেরা কৃষির উপর নির্ভর করে জীবন ধারণ করে আসছে৷ ফলে উৎপাদিত ফসল সামগ্রী বাজারজাত করতে ব্যয় ভার বেড়ে যায়৷ ফলে দীর্ঘ দিনের তিক্ততা নিয়ে বাইশঘরিয়া এলাকা বাসিরা থানার সামনে পথ অবরোধে বসে৷ পরে মহকুমা শাসক জয়ন্ত দে বিক্ষোভকারীদের সাথে কথা বলে পি ডব্লিও ডি, এসডিও এর সাথে কথা বলার জন্যে৷ পরে এসডিও এর সাথে বিক্ষোভকারীদের আলোচনা হয়৷ তিনি আশ্বাস দেন খুব দ্রুত কাজ শুরু হবে৷ এই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top