News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বিমানের টিকিট বুকিংয়ের চেষ্টা করে ব্যর্থ হলেন শিবসেনা সাংসদ গায়কোয়াড়
Image

ফের বিমানের টিকিট বুকিংয়ের চেষ্টা করে ব্যর্থ হলেন শিবসেনা সাংসদ গায়কোয়াড়

নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.) : ফের বাতিল হল চপ্পলকান্ডে কালো তালিকাভূক্ত শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের বিমানের

রবীন্দ্র গায়কোয়াড়

টিকিট| জানা গেছে, শুক্রবার তিনি দিল্লি থেকে মুম্বই যাওয়া আসার জন্য এয়ার ইন্ডিয়ায় দুটি টিকিট বুক করার চেষ্টা করেন| কিন্তু কেবিন ক্রুরা জানিয়ে দেন, গায়কোয়াড় উড়ানের পক্ষে বিপজ্জনক, তাই তাঁর টিকিট বুকিং বাতিল করা হয়|
এক বিমানকর্মীকে ২৫বার চপ্পল মারার পর থেকেই গায়কোয়াড়কে বিমানে চড়তে দেওয়া হচ্ছে না| এয়ার ইন্ডিয়ার পাশাপাশি ইন্ডিগো ও স্পাইসজেটও বারবার বাতিল করেছে তাঁর টিকিট| তবে চপ্পল কাণ্ড ঘটানো সাংসদকে শাস্তি দেওয়া তো দূরের কথা, এখনও পর‌্যন্ত তাঁর পাশেই রয়েছে শিবসেনা| যদিও গতকাল সংসদে দাঁড়িয়ে চপ্পল কাণ্ডে দুঃখপ্রকাশ করেন গায়কোয়াড়| তবে তিনি জানিয়ে দেন এয়ার ইন্ডিয়ার কাছে ক্ষমা চাইতে পারবেন না | জানা গেছে, এর কয়েক ঘণ্টা পরই তিনি ওই টিকিট বুকিংয়ের চেষ্টা করেন| কিন্তু এয়ার ইন্ডিয়া কেবিন ক্রুদের সংগঠন তার টিকিট বুকিং বাতিল করে দেয়|
এয়ার ইন্ডিয়া কেবিন ক্রুদের সংগঠন জানিয়েছে, ৬০ বছরের এক বিমান কর্মীকে গায়কোয়াড় যেভাবে মারধর করেছেন, তাতে কোনওরকম শাস্তি ছাড়াই তাঁকে ফের বিমানে চড়তে দেওয়া তাদের পক্ষে লজ্জাজনক হবে| এবিষয়েএয়ার ইন্ডিয়া চেয়ারম্যানকে লেখা চিঠিতে কর্মী সংগঠন বলে, এমন একজন ব্যক্তির সঙ্গে উড়ানে রাজি হওয়া তাদের পক্ষে সম্ভব নয়, কারণ তা কর্মীদের মনোবল পুরোপুরি ভেঙে দেবে| এয়ার ইন্ডিয়া বিমান চালকরাও ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন, নিয়মভাঙা যাত্রীদের বিরুদ্ধে যাত্রী নিরাপত্তার স্বার্থে যে পদক্ষেপ করা হয়েছে, তা সমর্থন করছেন তাঁরা|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top