News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরীর দাবীতে গণবস্থান কৃষি ও উদ্যান স্নাতকদের, আন্দোলন প্রত্যাহারের হুমকি
Image

চাকুরীর দাবীতে গণবস্থান কৃষি ও উদ্যান স্নাতকদের, আন্দোলন প্রত্যাহারের হুমকি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ বেকারদের সাথে রাজ্য সরকারের প্রতারণা ও বঞ্চনার চিত্র একের পর এক প্রকাশ্যে আসছে৷ একদিকে, চাকুরী না দিয়ে বঞ্চিত করা হচ্ছে, অন্যদিকে আন্দোলনে নামলে সেই আন্দোলনকে প্রতিহত করার জন্য চলছে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন৷ রাজ্য প্রশাসনের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছে কৃষি ও উদ্যান স্নাতক সমিতির কর্মকর্তারা৷ গণবস্থানে বসার পর তাদেরকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার জন্য৷ আন্দোলনকারীদের একজন অভিযোগ করেছেন ঐ ফোন কলটি এসেছে মহাকরণ থেকে৷ এভাবে আন্দোলনকে প্রতিহত করা যাবে না বলেও আন্দোলনকারীরা জানিয়েছেন৷ প্রয়োজনে তারা আদালতের শরণাপন্নও হবেন বলে জানিয়েছেন৷
শূন্য পদে নিয়োগের দাবিতে ত্রিপুরা বেকার কৃষি ও উদ্যান স্নাতক সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার আগরতলা বিবেকানন্দ ময়দানের সামনে ৪৮ ঘন্টার গণ অবস্থান সংগঠিত করা হয়৷ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘ ৭ বছর কৃষি বিভাগে টিএএফএস গ্রেড-১(এগ্রি-অফিসার) পদে কোন নিয়োগ করা হয়নি৷ মোট ৩৮৩ টি পদের মধ্যে ২৩৭ টি পদ শূন্য৷ তারা আরও জানায় এগ্রিকালচার টেকনোলোজি ম্যানেজমেন্ট কেন্দ্রীয় প্রকল্পেও একমাত্র ত্রিপুরায় কৃষি দফতরে একটি পদেও লোক নিয়োগ করা হয়নি৷ ত্রিপুরা বেকার কৃষি ও উদ্যান স্নাতক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে ২০১২ সাল থেকে টিএএফএস গ্রেড-১(এগ্রি-অফিসার) পদে লোক নিয়োগ করার জন্য কৃষি দফতরের আধিকারিকদের বহুবার অনুরোধ এবং ডেপুটেশন প্রদান করা হয়েছে৷ পাশাপাশি ২০১৬ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিদ্ধক সরকারের সাথে দেখা করা হয়েছে এবং তিনি আশ্বাসও দিয়েছিলেন বিষয়টি খতিয়ে দেখবেন৷ কিন্তু এখনো পর্যন্ত এবিষয়ে সরকারের পক্ষ থেকে কোন প্রকার উদ্যোগ না নেওয়াতে এক প্রকার হয়েই এই ৪৮ ঘন্টার গণ-অবস্থানে সামিল হয়েছে বলে ত্রিপুরা বেকার কৃষি ও উদ্যান স্নাতক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে৷
ত্রিপুরা বেকার কৃষি ও উদ্যান স্নাতক সমিতির দাবি টিএফসি গ্রেড-১ পদে যে ৫০টি শূন্যপদ, নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তা উচ্চ আদালতের রায় মেনে ঠিক করে এবং ঐ বিজ্ঞপ্তির (০৬-২০১৬) মধ্যদিয়ে আর শূন্যপদে বাড়িয়ে নিয়োগ প্রক্রিয়া অতিদ্রুত সম্পন্ন করা হোক৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top