News Flash

  • Home
  • Uncategorized
  • আশঙ্কাই সত্যি হল, লাদাখে তুষারধসে মৃত ৩ কর্তব্যরত জওয়ান
Image

আশঙ্কাই সত্যি হল, লাদাখে তুষারধসে মৃত ৩ কর্তব্যরত জওয়ান

লাদাখ, ৭ এপ্রিল (হি.স.): আশঙ্কাই সত্যি হল| জম্মু ও কাশ্মীরের বাতালিকের তুষারধসে আটকে পড়া তিন জন জওয়ানেরই মৃতু্য হয়েছে| শুক্রবার সকালে বিহারের বাসিন্দা তিন জন জওয়ানের মরদেহ উদ্ধার করা হয়েছে| সেনাবাহিনী সূত্রের খবর, লাদাখের বাতালিক সেক্টরে সেনা পোস্টে কর্তব্যরত ছিলেন ৫ জন জওয়ান| বৃহস্পতিবার সেখানে প্রবল তুষারপাতের পাশাপাশি তুষারধস শুরু হয়| তুষারধসের কবলে পড়া ৫ জন জওয়ানের মধ্যে ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল| কিন্তু নিখেঁাজ ছিলেন তিন জন জওয়ান| শুক্রবার সকালে তিন জন জওয়ানেরই মরদেহ উদ্ধার করা হয়েছে|
সমতল যখন প্রবল তাপপ্রবাহে পুড়ছে, তখনই ঠান্ডায় কঁাপছে জম্মু ও কাশ্মীর| বৃহস্পতিবার থেকে কাশ্মীর উপত্যকায় শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত| তার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে| এমতাবস্থায় তুষারধসের কবলে পড়ে প্রাণ হারালেন তিন জন জওযান|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top