News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের সরকারি প্রকল্প থেকে ‘সমাজবাদী’ শব্দ হঠানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
Image

উত্তরপ্রদেশের সরকারি প্রকল্প থেকে ‘সমাজবাদী’ শব্দ হঠানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

লখনউ, ৭ এপ্রিল (হি.স.) : সরকারি উন্নয়নমূলক প্রকল্প থেকে ‘সমাজবাদী’ শব্দ হঠানোর নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| রাজ্যের যে সব সরকারি উন্নয়ন প্রকল্পের সঙ্গে সমাজবাদী শব্দ যোগ রয়েছে সেগুলি থেকে সমাজবাদীর পরিবর্তে মুখ্যমন্ত্রী শব্দ ব্যবহারের নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ|
আগের সমাজবাদী পার্টি সরকার রাজ্যের যাবতীয় উন্নয়নমূলক প্রকল্পে সমাজবাদী শব্দটি বসিয়ে দেয়| এমনকী জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের আওতায় অ্যাম্বুলেন্স প্রকল্পেরও তারা নামকরণ করে সমাজবাদী অ্যাম্বুলেন্স পরিষেবা| এ বিষয়ে গতকাল এক বৈঠক করেন যোগী আদিত্যনাথ| সেখানে তিনি জানিয়েছেন, যে সব প্রকল্পে সমাজবাদী শব্দ রয়েছে, সে সমস্ত প্রকল্প মন্ত্রিসভায় পেশ করতে হবে| সেগুলির পর‌্যালোচনা হবে, সমাজবাদী শব্দ বাদ দিয়ে তাতে বসাতে হবে মুখ্যমন্ত্রী শব্দ| এমনই নির্দেশ আদিত্যনাথের|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top