News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড় বাজারে দুই ব্যবসায়ীর বচসায় ধুন্ধুমার
Image

বিশালগড় বাজারে দুই ব্যবসায়ীর বচসায় ধুন্ধুমার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ এপ্রিল৷৷ বিশালগড় নিউমার্কেটে দুই ব্যবসায়ীর মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে গোটা বিশালগড় নিউমার্কেট৷ মাছ ব্যবসায়ী ও কাপড় ব্যবসায়ীর মধ্যে মারামারির ঘটনায় ক্রেতা বিক্রেতা সকলেই নিন্দা জানিয়েছেন৷ এই ঘটনায় আহত হয়েছে এক ব্যবসায়ী৷ গুরুতর আহত অবস্থায় বিশালগড় হাসপাতালে পাঠানো হয় নিলু সাহাকে৷ তবে বিশালগড় থানায় পুলিশ এবং বাজার ব্যবসায়ী সমিতির তৎপরতায় পরিস্থিতি শেষ পর্যন্ত স্বাভাবিক হয়৷ এই মারামারির ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি ঘটেছে সে বিষয়ে দুই পক্ষকে নিয়ে ৫ই বৈশাখ বাজার ব্যবসায়ী সমিতি দুই ব্যবসায়ীকে নিয়ে শান্তি বৈঠকে বসছে৷ তবে গুরুতর আহত ব্যবসায়ী নিলু সাহা বর্তমানে হাঁপানিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে৷ এক কাপড় ব্যবসায়ী নিউমার্কেটে মাছ কিনতে যায়৷ সে বাজারে মাছ ব্যবসায়ী শ্যামলাল দাসের কাছ থেকে মাছ কিনে সন্দেহ হয় ওজনে কারচুপি হয়েছে৷ এই নিয়েই দুজনের মধ্যে প্রথমে বচসা হয়৷ পরে হাতাহাতি শুরু হয়৷ ঘটনায় বাজার সমিতির সম্পাদক শিবু সাহা ও বিশালগড় থানায় পুলিশ বাহিনীর যৌথ আহ্বানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top