News Flash

  • Home
  • Uncategorized
  • রাজৌরিতে গুলি ও মর্টার হামলা পাক সেনার, পাল্টা জবাব ভারতের
Image

রাজৌরিতে গুলি ও মর্টার হামলা পাক সেনার, পাল্টা জবাব ভারতের

শ্রীনগর, ৪ এপ্রিল (হি.স.): গত ৪৮ ঘন্টায় এই নিয়ে দ্বিতীয়বার| সীমান্তের ওপার থেকে কোনও প্ররোচনা ছাড়াই গুলি ও মর্টার শেল ছুড়ে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান| মঙ্গলবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় সীমান্ত বরাবর গ্রাম এবং ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ও মর্টার শেল ছোড়া হয়| শত্রুপক্ষকে অবশ্য যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা|
ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ‘কোনওরকম প্ররোচনা ছাড়াই হঠাত্ই সীমান্তের ওপার থেকে মর্টার শেল ও গুলি ছোড়া শুরু হয়| ৮২ এমএম মর্টার শেল এবং স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি ছোড়া হচ্ছিল| পাল্টা জবাব দিয়েছেন ভারতীয় জওয়ানরা| এখনও পর‌্যন্ত হতাহতের কোনও খবর নেই|’ উল্লেখ্য, সোমবারই পাকিস্তানের তরফে পুঞ্চের দিগওয়ার সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সৈন্য|
পাকিস্তান ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে এমন অভিযোগ ভুরি ভুরি| এই মুহূর্তে সীমান্তের কাছেই রাষ্ট্রপুঞ্জের পর‌্যবেক্ষক দল রয়েছে| পর‌্যবেক্ষক দলের অন্যতম সদস্য দুজারিচ জানিয়েছেন, ‘আমরা যুদ্ধবিরতি লঙ্ঘন লক্ষ্য করেছি| এই নিয়ে তদন্ত চলছে| পাকিস্তান এবং ভারত দু’দেশের সীমান্তবর্তী এলাকায় পর‌্যবেক্ষক দল রয়েছে|’
গত মার্চ মাসেই বেশ কয়েকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান| এরপর সীমান্তে শান্তি ফিরিয়ে আনতে বিএসএফ ও পাক রেঞ্জারদের মধ্যে বৈঠকও হয়| এছাড়াও, পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার সৈয়দ হায়দার শাহকে ডেকে পাঠিয়ে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে ভারত| তারপরও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেই চলেছে পাকিস্তান| গত রবিবারই পাক রেঞ্জারদের গুলিতে জখম হয়েছেন এক নিরীহ ব্যক্তি|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top