নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ চিটফান্ড সংস্থা রোজভ্যালীর কর্ণধার গৌতম কুন্ডুকে বুধবার আগরতলায় নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে৷ সূত্র মোতাবেক জানা গিয়েছে, তাকে আগরতলায় আনার জন্য আদালত থেকে ট্রানজিট রিমান্ডের মঞ্জুরী পাওয়া গিয়েছে৷ এর আগেও কিছুদিন পূর্বে রোজভ্যালীর কর্ণধার গৌতম কুন্ডুকে রাজ্যে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল৷ রাজ্য পুলিশের বিশেষ টিম বহিঃরাজ্যে গিয়েছিল তাকে এখানে নিয়ে আসার জন্য৷ শেষ মুহুর্তে গৌতম কুন্ডু অসুস্থ হয়ে পড়ায় তাকে আর এখানে আনা যায়নি৷ ধারণা করা হচ্ছে এযাত্রায় তাকে আগরতলায় নিয়ে আসা সম্ভব হবে৷ প্রসঙ্গত, রোজভ্যালী রাজ্যের আমানত কারীদের কোটি কোটি টাকা নিয়ে রাজ্য থেকে পালিয়ে যায়৷



















