News Flash

  • Home
  • Uncategorized
  • শহর আগরতলায় চোরের দৌরাত্ম্য, ধলেশ্বরে গাড়ি চুরি
Image

শহর আগরতলায় চোরের দৌরাত্ম্য, ধলেশ্বরে গাড়ি চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় চোরের তৎপরতা বেড়ে গিয়েছে৷ শহরে বিভিন্ন স্থানে গণহারে বাইক চুরির ঘটনা ঘটে থাকলেও এবার এর সাথে যুক্ত হয়েছে গাড়ি চুরির ঘটনা৷ চুরির ঘটনার চবিবশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, মামলা করা হলেও পুলিশ চুরি যাওয়া গাড়ি উদ্ধার করতে পারেনি বলে জানা গিয়েছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, ধলেশ্বর ছয় নং রোড এলাকা থেকে রাস্তার পাশে পার্কিং করা অবস্থায় ছিল টিআর-০১-ই-০৬৬৮ নম্বরের একটি মারুতী জেন৷ রবিবার রাতে কোন এক সময় গাড়িটি চুরি হয়ে গিয়েছে৷ এই ব্যাপারে গাড়ির মালিক জ্যোতি প্রকাশ সাহা পূর্ব আগরতলা থানায় একটি লিখিত এফআইআর করেছেন বলে খবর৷ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ চুরি যাওয়া গাড়িটির কোন সন্ধান পায়নি৷ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা ধলেশ্বর এলাকায়৷ প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহরে বাইক চুরির ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে৷ এর সাথে যুক্ত হয়েছে গাড়ি চুরি৷ রাতের রাজধানীর নিরাপত্তা যে এখন তলানীতে গিয়ে ঠেকেছে তাই প্রমাণিত হচ্ছে এই ধরনের ঘটনায়৷ পুলিশের রাত্রীকালীন টহল ব্যবস্থা নিয়ে প্রশ্ণ তুলেছেন শহরবাসী৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top