News Flash

  • Home
  • Uncategorized
  • সড়কপথে তাওয়াঙের বদলে বমডিলায় যাত্রা দলাই লামার
Image

সড়কপথে তাওয়াঙের বদলে বমডিলায় যাত্রা দলাই লামার

গুষ়াহাটি, ০৪ এপ্রিল, (হি.স.) : প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে উড়ানের বদলে সড়কপথেই তাওয়াং-যাত্রা করলেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা। তবে নির্ধারিত সূচি অনুযায়ী আজ মঙ্গলবারই তিনি তাওয়াং যাচ্ছেন না। আজ তিনি বমডিলায় এক কার্যসূচিতে অংশগ্রহণ করবেন।
আজ সকাল প্রায় আটটা নাগাদ তেজপুর থেকে বমডিলার উদ্দেশে সড়কপথে রওয়ানা হয়েছেন দতুর্দশ দলাই লামা তেনজিং গিয়াৎসো। পৌঁছতে বিকেল গড়াবে বলে মনে করা হচ্ছে। এর আগে আজই গুয়াহাটি থেকে হেলিকপ্টারে তাওয়াং যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তাওয়াঙে প্রবল তুষারপাতের ঘটনায় তাঁর কার্মসূচিতে খানিকটা পরিবর্তন করা হয়েছে। আগামীকাল বমডিলায় এক সমাবেশে বক্তব্য পেশ করবেন ধর্মগুরু দলাই লামা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ বা ৭ তারিখ তাঁর তাওয়াং যাওয়ার কথা।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top