News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাগে দু’টি হ্যান্ড গ্রেনেড, শ্রীনগর বিমানবন্দরে ধৃত দার্জিলিং-এর জওয়ান
Image

ব্যাগে দু’টি হ্যান্ড গ্রেনেড, শ্রীনগর বিমানবন্দরে ধৃত দার্জিলিং-এর জওয়ান

শ্রীনগর, ৩ এপ্রিল (হি.স.): দু’টি তাজা হ্যান্ড গ্রেনেড নিয়ে দিল্লির বিমানে ওঠার আগেই ধরা পড়ে গেলেন দার্জিলিং-এর বাসিন্দা এক সেনা জওয়ান| ধৃত সেনা জওয়ানের নাম হল ভূপাল মুখিয়া| তিনি ১৭ জম্মু ও কাশ্মীর রাইফেলসের জওয়ান| কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর তিনি কর্মরত ছিলেন| শ্রীনগর বিমানবন্দরে ওই জওয়ানকে গ্রেফতার করার পর তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে দু’টি তাজা হ্যান্ড গ্রেনেড|

সোমবার সকালে শ্রীনগর বিমানবন্দর থেকে দিল্লির বিমানে চড়ার কথা ছিল দার্জিলিং-এর বাসিন্দা ওই সেনা জওয়ানের| কিন্তু, তাঁর লাগেজে তল্লাশি চালিয়ে দেখা যায়, তাতে দু’টি তাজা হ্যান্ড গ্রেনেড রযেছে| সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করা হয়| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ‘বিমানবন্দরের অ্যান্টি হাইজ্যাকিং স্কোয়াড গ্রেফতার করেছে মুখিয়াকে| তিনি দার্জিলিং-এর ভোসোলি গাওম গ্রামের বাসিন্দা|’ গ্রেফতার করার পর ভূপালকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় মধ্য কাশ্মীরের হুমামা থানায়| জেরায় ওই জওয়ান জানিয়েছেন, ‘বাড়ির পুকুরে বিস্ফোরণ ঘটিয়ে মাছ ধরার জন্যই ওই গ্রেনেড সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন তিনি|’

শ্রীনগর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা দেশের অন্যান্য বিমানবন্দর গুলির তুলনায় অন্যতম সেরা| সকালেই সেনা জওয়ানের ব্যাগ থেকে দু’টি তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার হওয়ায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top