News Flash

  • Home
  • Uncategorized
  • শীর্ষ নেতাদের সিদ্ধান্তে মর্মাহত, কংগ্রেস থেকে ইস্তফা দিলেন ওয়ালিয়া
Image

শীর্ষ নেতাদের সিদ্ধান্তে মর্মাহত, কংগ্রেস থেকে ইস্তফা দিলেন ওয়ালিয়া

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): দিল্লি পুরসভা নির্বাচনের প্রাক্কালে ভাঙন ধরল কংগ্রেস| সোমবার কংগ্রেস থেকে ইস্তফা দিলেন প্রবীণ নেতা তথা প্রাক্তন মন্ত্রী ডঃ এ কে ওয়ালিয়া| দিল্লি পুরসভা নির্বাচনের টিকিট বিতরণ নিয়ে শীর্ষ নেতাদের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন| তবে, তাঁর ইস্তফাপত্র এখনও গৃহীত হয়নি বলেই কংগ্রেস সূত্রের খবর|

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের আমলে রাজ্যের স্বাস্থ্য ও নগরোন্নয়ন মন্ত্রী ছিলেন ওয়ালিয়া| লক্ষ্মীনগর থেকে চারবার বিধায়ক হয়েছেন তিনি| সম্প্রতি পুরসভা ভোটের টিকিট বিতরণ নিয়ে শীর্ষ নেতাদের সিদ্ধান্তে ক্ষুব্ধ তিনি| ওয়ালিয়া-র অভিযোগ, ‘দলের শীর্ষ নেতাদের সিদ্ধান্তে মর্মাহত| দলের জন্য অনেক খাটাখাটির পরেও টিকিট পাননি যোগ্য কর্মীরা| কারও সঙ্গে পরামর্শ না করেই নিজেদের পছন্দের লোকজনদের মধ্যে টিকিট বিলিয়ে দেওয়া হয়েছে| এত বছর ধরে কংগ্রেসে রয়েছি| কিন্তু আজকাল কেউ আমার কথা শোনেন না|’ প্রাক্তন মন্ত্রী ডঃ এ কে ওয়ালিয়ার আচমকা এই সিদ্ধান্তে রীতিমতো চিন্তায় কংগ্রেস শিবির|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top