News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর আহত ২৩ জন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর আহত ২৩ জন

নিজস্ব প্রতিনিধি, খোয়াই/আগরতলা, ২ এপ্রিল৷৷ রবিবার বাস দুর্ঘটনায় আহত হলেন কমপক্ষে ১৫ জন৷ যাত্রীবাহী বাস

রবিবার সুবল সিংয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায় বাস৷ ছবি নিজস্ব৷

দুর্ঘটনাটি ঘটে সিধাই থানাধীন সুবল সিং পাহাড়ে৷ জানা যায় বেপরোয়া গতিতে বাস চালানোর ফলেই ঘটে দুর্ঘটনাটি৷ সুবল সিং পাহাড়ের প্রেমতলা এলাকায় আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়৷ অন্তত তিন চারবার গড়িয়ে পড়ে যায় খাদে৷ আর সামান্য হলেই গভীর খাদে পড়ে যেত বাসটি৷ আর তা না হওয়াতেই প্রাণ বাঁচে যাত্রীরা৷ যদিও আহতদের সঠিকভাবে চিহ্ণিত করা যায়নি৷ নির্জন এলাকা এবং সিধাই থানা থেকে অনেক দূরবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটায় পুলিশের পৌঁছানোর আগেই বাসের চালক পালিয়ে যায়৷ সেই সাথে আহতদেরও যথাশীঘ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আহত কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি৷ সিধাই থানা সূত্রে জানা গেছে দুর্ঘটনাগ্রস্থ বাসের নম্বর টিআর-০১-১২৯৪৷ দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে৷ তবে খালি রাস্তায় কিভাবে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনাগ্রস্থ হলো-তা নিয়েই উঠছে প্রশ্ণ৷ চালকের অসাবধনতাই দায়ী হতে পারে৷
এদিকে, নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে ট্রিপার গিয়ে পড়ল ট্রাকে, তারপর ঐ ট্রাক পাল্টি খেয়ে গিয়ে পড়ল মারুতী ভ্যানের উপর৷ এই দূর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন সাতজন৷ দূর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে আগরতলা সাব্রুম জাতীয় সড়কের রাস্তার মাথা এলাকায়৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ আহতদের উদ্ধার করে জি বি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷
সংবাদে প্রকাশ, একটি ট্রিপার টাক আগরতলা থেকে বিশালগড়ের দিকে যাচ্ছিল৷ বিপরিত দিক থেকে আসছিল একটি মারুতী ভ্যান৷ ভ্যানের যাত্রী উদয়পুর ত্রিপুরাসুন্দরী মাতাবাড়িতে পুজো দিয়ে ফিরছিলেন৷ রাস্তার মাথা এলাকায় ট্রিপার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে গিয়ে পড়ে বিএসএফের একটি ট্রাকের উপর৷ অন্যদিকে বিএসএফের গাড়িটিও পাল্টি খেয়ে গিয়ে পড়ে মারুতী ভ্যানের উপর তাতে ভ্যানের সাতজন যাত্রী গুরুতর জখম হন৷ তারা হলেন চান্দিনামুড়ার নেতাজী ক্লাব এলাকার বাসিন্দা রুবি চৌধুরী, সুমন চৌধুরী, মিঠন দাস এবং শহরতলীর ৭৯ টিলার বাসিন্দা সুপ্রভা বসাক, কৃষ্ণ বসাক, গৌরী বসাক ও পাঁচ বছরের শিশু দিপ্তনু বসাক৷ দূর্ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ আহতদের উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এই ব্যাপের পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷
অন্যদিকে, শহরের কর্ণেল চৌমুহনীতে মারুতী ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন ব্যাটারি চালিত রিক্সার চালক৷ দূর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে৷ পুলিশ ভ্যানটি আটক করেছে৷ চালক পলাতক৷ সংবাদে প্রকাশ, এদিন দুপুরে বেপরোয়া একটি মারুতী ভ্যান ব্যাটারি চালিত একটি রিক্সাকে ধাক্কা দেয়৷ তাতে নিয়ন্ত্রণ হারিয়ে রিক্সা নিয়ে ছিটকে পড়ে যায় চালক৷ তাতে রিক্সা চালক আড়ালিয়ার বাসিন্দা রতন মিয়া গুরুতর জখম হন৷ পথচারীরা তাকে উদ্ধার করে জি বি হাসপাতালে ভর্তি করান৷ এদিকে ঘটনার খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ সেখানে পৌঁছে মারুতী ভ্যান ও রিক্সাটি আটক করেছে৷ ভ্যানের চালক দূর্ঘটনার পরপরই পালিয়ে গিয়েছে বলে খবর৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top