News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগরের লাল চক এলাকায় গুলির শব্দ, এলাকায় আতঙ্ক
Image

শ্রীনগরের লাল চক এলাকায় গুলির শব্দ, এলাকায় আতঙ্ক

শ্রীনগর, ১ এপ্রিল (হি.স.): গুলির শব্দে ব্যাপক আতঙ্ক ছড়াল শ্রীনগরের ব্যস্ততম লাল চক ও সন্নিহিত এলাকায়| স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার ব্যস্ততম লাল চক এলাকায় হঠাত্ই গুলির শব্দ শোনা যায়| গুলির শব্দ শোনা মাত্রই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে|

স্থানীয় সূত্রের খবর, ব্যস্ততম লাল চক এলাকায় আচমকা গুলির শব্দ শোনা মাত্রই ব্যবসায়ীরা দোকানের শাটার নামিয়ে দেন| পথচারীরা প্রাণে বঁাচতে ওই এলাকা থেকে পালিয়ে যান| পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি স্থানীয় একটি হোটেলে গিয়ে প্রত্যেককে বেরিয়ে যেতে বলেন| ওই ব্যক্তি বলতে থাকে হোটেলে জঙ্গিরা ঢুকেছে| খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পেঁ ছয় পুলিশবাহিনী| পুলিশকে দেখেই ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে| তখনই পুলিশ কর্মীরা গুলি চালান| গুলির শব্দ শোনা মাত্রই আতঙ্ক ছড়ায় লাল চক ও সন্নিহিত এলাকায়| মানসিকভাবে অসুস্থ ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top