News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোলের জন্য রণক্ষেত্র রাজপথ, সুকটি-বাইক ভাঙচুর
Image

পেট্রোলের জন্য রণক্ষেত্র রাজপথ, সুকটি-বাইক ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ পেট্রোল সংকটে ফের রাজধানী আগরতলা রণক্ষেত্রে পরিণত হযেছে৷ বুধবার আগরতলায় গণরাজ চৌমুহনী এলাকায় পেট্রোল সংকটের কারণে যান চালকরা পথ অবরোধ করেন৷ এলাকাবাসী পথ অবরোধ মুক্ত করতে এগিয়ে আসলে যান চালকদের সাথে বচসা শুরু হয়ে যায়৷ বচসা থেকে পরিস্থিতি একসময় উত্তপ্ত হয়ে উঠে৷ এদিন, যান চালক এবং এলাকাবাসীর মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে৷ দুটি দ্বিচক্র যান ভাঙচুরের অভিযোগ উঠেছে৷ এদিনের ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে৷
সারা রাজ্যে কোন পাম্পেই এখন পেট্রোল নেই৷ স্বাভাবিকভাবেই যান চালকরা মহা সমস্যায় পড়েছেন৷ এদিন সকালে যান চালকরা গণরাজ চৌমুহনীস্থিত জ্যোৎস্না পেট্রোল পাম্পে জ্বালানী তেল আসার আগেই ভিড় করতে শুরু করেন৷ ভিড় অনেক বেড়ে গেলে তাদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে৷ হঠাৎ তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ তখন এলাকাবাসী তাদের অযথা ভিড় না করার জন্য অনুরোধ জানান৷ এলাকাবাসীর বক্তব্য, পাম্পে পেট্রোল নেই, তবুও মানুষ এসে লাইনে দাঁড়িয়ে যাচ্ছেন৷ যার ফলে, এই রাস্তা দিয়ে যান চলাচল এবং পথচারীদের যাতায়াতে সমস্যা হচ্ছিল৷ কিন্তু, এলাকাবাসীর কোন কথাই লাইনে দাঁড়িয়ে থাকা যান চালকরা শুনতে চাইছিলেন না৷ এরপরই এলাকাবাসীর সাথে যান চালকদের বচসা বাঁধে৷ এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়৷ অভিযোগ, এলাকাবাসীর হাতে কয়েকজন দ্বিচক্রযান চালক আক্রান্ত হয়েছেন৷ আর তাতেই তারা সকলে মিলে রাস্তা অবরোধ করেন৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে পূর্ব আগরতলা থানার পুলিশ৷ পুলিশের কাছে দ্বিচক্র যান চালকরা দাবি জানান, পাম্পে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক খুলে দেখাতে হবে৷ তাদের বক্তব্য, পাম্পে পেট্রোল রয়েছে৷ অথচ তাদের পেট্রোল দেওয়া হচ্ছে না৷ পুলিশ তাদের জানিয়ে দেয়, মহকুমা শাসকের অনুমতি ছাড়া এই কাজ করা সম্ভব নয়৷
এদিন, দীর্ঘ সময় ধরে এই ঘটনাকে কেন্দ্র করে গণরাজ চৌমুহনী এলাকা উত্তপ্ত ছিল৷ অবশেষে পুলিশের কড়া হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে৷
এদিকে, বুধবার সন্ধ্যার মধ্যে পেট্রোলবাহী ট্যাঙ্কার বিভিন্ন পাম্পে ঢুকার কথা থাকলেও কয়েকটি পাম্পে রাতে ট্যাঙ্কার ঢুকেছে৷ খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে সারা রাজ্যেই পাম্পে পেট্রোল পাওয়া যাবে৷ সারা রাজ্যে প্রায় ৪ লক্ষ লিটার পেট্রোল আগামীকাল দুপুরের মধ্যে ঢুকবে৷ ডিজেল ৬ লক্ষ লিটার এবং কেরোসিন ১ লক্ষ লিটার ঢুকবে৷ রাজধানী আগরতলায় বিশ্বাস এন্ড সন্স, জ্যোৎস্না পেট্রোলিয়াম, রাজধানী পেট্রোলিয়াম, অশোক পেট্রোলিয়াম, আশীষ পেট্রোলিয়াম, এস কে পেট্রোলিয়াম এবং এস এস পেট্রোলিয়ামে আগামীকাল দুপুর থেকেই পেট্রোল পাওয়া যাবে৷ কোন কোন পাম্পে সকাল থেকেই পেট্রোল দেওয়া শুরু হবে৷ তবে, পুরোপুরি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে বলে খাদ্য দপ্তরের সূত্রটি জানিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top