আগরতলা, ১৫ মার্চ(হিঃস)৷৷ ত্রিপুরা মধ্য-শিক্ষা পরিচালিত মাধ্যমিক পরীক্ষার্থী বীথিকা দেববর্মার গণ-ধর্ষণ ও খুনের দায়ে আরও দুই জন অভিযুক্তকে গ্রেফতার করল কল্যাণপুর থানার পুলিশ৷ প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাতে বীথিকা দেববর্মার মোবাইলে ফোন করে ডেকে নিয়ে গিয়ে তাঁকে খুন করে আততায়ীরা এ বং তার পরদিন শুক্রবার বড়ময়দান এলাকায় একটি মাঠে তাঁর নিথর দেহ পড়ে থাকতে থেকে গ্রামবাসীরা৷ঐদিন ঘটনার খবর পেয়ে পুলিশের আধিকারিকরা ছুটে যায় ঘটনাস্থলে৷ সাড়া দিন অনেক তল্লাসি চালিয়েও কিছুই পায়নি পুলিশ৷ রাতে মোবাইল এর কল লিস্টের সূত্র ধরে মনোজ দেববর্মা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ এবং তাকে খোয়াই আদালতে পাঠায়৷ ঘটনার চার দিনের মাথায় কল্যাণপুর থানার পুলিশ ঘটনার সাথে জড়িত দুই অভিযুক্ত দীপঙ্কর দেববর্মা ( ২৬) এবং রীতেশ দেববর্মা (২৪) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে৷ দুই জনকেই ডাক্তারি পরীক্ষা শেষ করে আদালতে তোলা হয়৷ এদিকে পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে ঘটনার সাথে জড়িত আরেক অভিযুক্তকে দুদিন আগে গ্রেফতার করা হয়েছে কুমারঘাট থেকে৷ মঙ্গলবার রাতে থানায় নিয়ে আসা হয় এবং আজ সেই অভিযুক্তকে খোয়াই আদালতে তোলা হয় এবং অভিযুক্তদের পুলিশ রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে আদালত৷
2017-03-16

