News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জলের তীব্র সংকটে আশারামবাড়ী থানা বস্তি, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা
Image

পানীয় জলের তীব্র সংকটে আশারামবাড়ী থানা বস্তি, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

খোয়াই, ২৮ মার্চ: পানীয় জলের নির্ভরযোগ্য উৎস থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে চরম সমস্যার মুখে পড়েছেন খোয়াই মহকুমার অন্তর্গত আশারামবাড়ী বাজার সংলগ্ন থানা বস্তি এলাকার বাসিন্দারা। বাধ্য হয়ে অস্বাস্থ্যকর কুয়ার জলের উপরই নির্ভর করতে হচ্ছে তাঁদের।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় পানীয় জলের সমস্যা নতুন নয়। বারবার সংশ্লিষ্ট দপ্তর ও রাজনৈতিক নেতৃত্বদের জানানো হলেও বাস্তবে কোনও স্থায়ী সমাধান হয়নি। বর্তমানে কুয়ার জলই একমাত্র ভরসা হলেও শুকনো মরসুমে সেই কুয়াও প্রায় শুকিয়ে যায়, ফলে সমস্যার মাত্রা আরও বেড়ে যায়।

এলাকায় ‘জল জীবন মিশন’-এর আওতায় একটি প্রকল্প থাকলেও সঠিক পরিষেবা মিলছে না বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, লক্ষ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্প তৈরি হলেও নিয়মিত জল সরবরাহ হয় না। এমনকি জল দেওয়া হলেও তা ব্যবহারের অযোগ্য বলে অভিযোগ করেছেন বিশেষ করে এলাকার মহিলারা।

বাসিন্দারা আরও জানান, নির্বাচন এলেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দেন। কিন্তু ভোট পর্ব শেষ হলেই সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয় না।

এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে কোটি কোটি টাকা ব্যয়ে জল জীবন মিশনের মাধ্যমে সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার কথা থাকলেও, দপ্তরের গাফিলতির কারণে এই এলাকার মানুষ এখনও সেই পরিষেবা থেকে বঞ্চিত—এমনই অভিযোগ স্থানীয়দের।

Releated Posts

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপি নেতা রাজা সাহাকে সাময়িক বরখাস্ত

আগরতলা, ২৯ জুন: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপির নেতা রাজা সাহাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Jun 30, 2026

অবসরের ১৪ বছর পরও বিনা পারিশ্রমিকে পাঠদান, শিক্ষিকা প্রতিমা পালের অনন্য দৃষ্টান্ত

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুন: শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয়, বরং একটি ব্রত—এই সত্যকে প্রতিদিন বাস্তবে রূপ দিচ্ছেন…

ByByReshmi Debnath Jun 30, 2026

জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: আগরতলার প্রজ্ঞা ভবনে আজ ২০তম জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়। বিশিষ্ট পরিসংখ্যানবিদ…

ByByReshmi Debnath Jun 29, 2026

লিভার বিকল আড়াই বছরের শিশুর প্রাণ বাঁচাতে সাহায্যের আবেদন, মুখ্যমন্ত্রী-সহ দেশবাসীর কাছে আকুতি পরিবারের

আগরতলা, ২৯ জুন: আড়াই বছরের এক শিশুর জীবন বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ গোটা দেশবাসীর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন…

ByByReshmi Debnath Jun 29, 2026
Scroll to Top