News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনারের দ্বারস্থ প্রদেশ কংগ্রেস
Image

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনারের দ্বারস্থ প্রদেশ কংগ্রেস

আগরতলা, ২৮ মার্চ: এডিসি নির্বাচন এবং ৫৬-ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে ভর্তুকির অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো নিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছে প্রদেশ কংগ্রেস।

টিপিসিসি সভাপতি অশীষ কুমার সাহা স্মারকলিপিতে উল্লেখ করেন, খাদি ও গ্রামীণ শিল্প কমিশন রাজ্য দপ্তর ত্রিপুরায় প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প বাস্তবায়ন করছে। এটি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের অধীন একটি ঋণ-সংযুক্ত ভর্তুকি প্রকল্প, যেখানে ২৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়। উৎপাদন ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা এবং ব্যবসায়িক ক্ষেত্রে ২০ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্প অনুমোদনের সুযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, এডিসি নির্বাচন এবং ধর্মনগর উপনির্বাচন ঘোষণার পর কেভিআইসি রাজ্য দপ্তর, ডিআইসি অফিস এবং খাদি বোর্ড বিপুল সংখ্যক পিএমইজিপি ঋণ অনুমোদন করেছে। পাশাপাশি কেভিআইসি-এর কেন্দ্রীয় দপ্তর (মুম্বই) থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পাঠানো হচ্ছে।

টিপিসিসির দাবি, নির্বাচনকালীন সময়ে এভাবে অর্থ প্রদান সুশাসনের উদাহরণ নয়, বরং এটি নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। তাই অবিলম্বে এই অর্থ স্থানান্তর প্রক্রিয়া বন্ধ করতে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনারের কাছে আবেদন জানানো হয়েছে।

স্মারকলিপির শেষে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কমিশনের প্রতি অনুরোধ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন টিপিসিসি সভাপতি অশীষ কুমার সাহা।

Releated Posts

অবসরের ১৪ বছর পরও বিনা পারিশ্রমিকে পাঠদান, শিক্ষিকা প্রতিমা পালের অনন্য দৃষ্টান্ত

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুন: শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয়, বরং একটি ব্রত—এই সত্যকে প্রতিদিন বাস্তবে রূপ দিচ্ছেন…

ByByReshmi Debnath Jun 30, 2026

জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: আগরতলার প্রজ্ঞা ভবনে আজ ২০তম জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়। বিশিষ্ট পরিসংখ্যানবিদ…

ByByReshmi Debnath Jun 29, 2026

লিভার বিকল আড়াই বছরের শিশুর প্রাণ বাঁচাতে সাহায্যের আবেদন, মুখ্যমন্ত্রী-সহ দেশবাসীর কাছে আকুতি পরিবারের

আগরতলা, ২৯ জুন: আড়াই বছরের এক শিশুর জীবন বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ গোটা দেশবাসীর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন…

ByByReshmi Debnath Jun 29, 2026

সাত দফা দাবিতে মেলাঘর পুর পরিষদে সিপিআইএমের বিক্ষোভ ও ডেপুটেশন

কাঠালিয়া প্রতিনিধি, ২৯ জুন:মেলাঘর পুর পরিষদ ও সংলগ্ন গ্রামীণ এলাকার নাগরিক সমস্যার সমাধানের দাবিতে সোমবার মেলাঘর পুর পরিষদের…

ByByTaniya Chakraborty Jun 29, 2026
Scroll to Top