News Flash

  • Home
  • Uncategorized
  • আস্থাভোটে জয়ী পারিক্কর, পাশে ২২ জন বিধায়ক
Image

আস্থাভোটে জয়ী পারিক্কর, পাশে ২২ জন বিধায়ক

পানাজি, ১৬ মার্চ (হি.স.): প্রত্যাশা মতোই আস্থাভোটে জয়ী হলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরিক্কর| ম্যাজিক ফিগারের থেকে ১ বেশি, অর্থাত্ গোয়া বিধানসভায় ২২ জন বিধায়কের সমর্থণ পেলেন পারিক্কর| পারিক্করের বিরোধিতা করেছেন ১৬ জন বিধায়ক| কংগ্রেসের ১৭ জন বিধায়কের মধ্যে বিশ্বজিত্ রানে ভোট না দিয়েই বিধানসভা থেকে বেরিয়ে যান| অর্থাত্ একজন বিধায়ক অনুপস্থিত ছিলেন| আস্থাভোটে জয়ী হওয়ার পর পারিক্কর বলেছেন, ‘আমাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা আছে, সেটা আমরা বিধানসভায় প্রমাণ করলাম|’
গোয়া বিধানসভায় মোট আসন সংখ্যা হল ৪০| ম্যাজিক ফিগারে পেঁৗছতে গেলে ২১টি আসন দখল করতে হত| কিন্তু, গত ১১ মার্চ ইভিএম খুলতেই জানা যায় কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি| বিজেপি ১৩টি আসন দখল করে| কংগ্রেস দখল করে ১৭টি আসন| এরপর আঞ্চলিক দলগুলিকে সঙ্গে নিয়ে সরকার গড়ার ডাক দেয় বিজেপি| আঞ্চলিক দলগুলির তরফে জানানো হয়, মনোহর পারিক্কর মুখ্যমন্ত্রী পদে আসীন হলে তবেই বিজেপি-কে সমর্থণ করা হবে| সেই মতো কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের পদ থেকে ইস্তফা দেন মনোহর পারিক্কর| এরপরই পারিক্করকে শপথগ্রহণের আমন্ত্রণ জানান রাজ্যপাল মৃদুলা সিং| রাজ্যপালের প্রস্তাবকে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে জোর ধাক্কা খায় সোনিয়া গান্ধী-র দল| মঙ্গলবারই গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করেন মনোহর পারিক্কর|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top