News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে প্রথম বিজেপি, উপমুখ্যমন্ত্রী-সহ মু্খ্যমন্ত্রী পদে শপথ বীরেনের
Image

মণিপুরে প্রথম বিজেপি, উপমুখ্যমন্ত্রী-সহ মু্খ্যমন্ত্রী পদে শপথ বীরেনের

ইমফল (মণিপুর), ১৫ মার্চ (হি.স.) : পূর্ব সূচি অনুযায়ী বুধবার বেলা একটায় মণিপুরে প্রথম বিজেপি সরকারের এক উপ-মুখ্যমন্ত্রী-সহ আট মন্ত্রীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নংথমবাম বীরেন সিংহ। রাজভবনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁদের পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল নাজমা হেপাতুল্লা। এদিন উপ-মুখ্যমন্ত্রী পদে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-র ইয়ুমনাম জয়কুমার সিংহ ছাড়াও একই দলের বাকি আরও তিন বিধায়ক মন্ত্রী পদে শপথ নিয়েছেন। তাঁরা যথাক্রমে এন কাইশি, লেতপাও হাওকিপ এবং লংপোকলাকপাম জয়কুমার সিংহ।
তাছাড়া, কংগ্রেস ছেড়ে বিজেপিকে সমর্থনকারী থউনাওজাম শ্যামকুমার, নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ)-এর লসি দিখো, লোক জনশক্তি পার্টির করম শ্যাম সিংহও মন্ত্রী হিসেবে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করেছেন।
আজকের অনুষ্ঠানে বিজেপি-র কেন্দ্রীয় সভাপতি-সহ আরও বেশ কয়েকজন নেতা-মন্ত্রী উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু বিমানে গোলযোগ দেখা দিলে তাঁরা আর এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে রাজ্যে প্রথম দলীয় সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ডোনার (ডেভেলপমেন্ট অব নর্থ-ইস্টার্ন রিজিওন) মন্ত্রী ড. জিতেন্দ্র সিং-সহ ইমফলে অবস্থানরত কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী পীযূষ গোয়েল, কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রী তথা মণিপুরে নির্বাচন পর্যবেক্ষক প্রকাশ জাভড়েকর, সাংসদ তথা উত্তর-পূর্বে দায়িত্বপ্রাপ্ত প্রহ্লাদ সিং প্যাটাল, অসমের মন্ত্রী তথা নেডা-র আহ্বায়ক ড. হিমন্তবিশ্ব শর্মা প্রমুখ দলের তাবড় নেতৃবৃন্দ। ছিলেন সদ্য-প্রাক্তন মুখ্যমন্ত্রী ওখরাম ইবোবি সিংহ এবং রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকবর্গ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top