News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনিয়ম, বিশেষ হিসাব নিরীক্ষণের নির্দেশ
Image

ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনিয়ম, বিশেষ হিসাব নিরীক্ষণের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,১২ মার্চ৷৷ একের পর এক কেলেঙ্কারি প্রকাশে আসছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে৷ কখনো নিয়োগ নিয়ে স্বজন পোষণ বা অনিয়ম৷ আবার কখনো কেন্দ্রীয় সরকারের প্রদত্ত অর্থের নয়ছয়৷ সব মিলিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এক অরাজকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ এছাড়া ছাত্রছাত্রীদের তরফ থেকেও নানা ধরনের অভিযোগ উঠেছে পরীক্ষা সংক্রান্ত নানা অনিয়ম নিয়ে৷ এসব বিষয়ে বর্তমান উপাচার্যও রীতিমতো রাজনৈতিক চাপের কাছে মাথা নামিয়ে রেখেছেন৷
ত্রিপুরার সর্বোচ্চ শিক্ষাঙ্গন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয় গভীর সংকটে পড়েছে৷ বিশ্ববিদ্যালয় টানা আর্থিক অনিয়মের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বিশেষ হিসাব নিরীক্ষণের আদেশ দিয়েছে৷
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এক উর্দ্ধতন কর্তৃপক্ষ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তথা ইউজিসি সম্প্রতি এই বিশেষ আর্থিক হিসাব নিরীক্ষণের নির্দেশ দিয়েছে৷ বিভিন্ন বিষয়ে আনা অভিযোগে বিশ্ব বিদ্যালয়ের কর্তৃপক্ষ কোন গ্রহণযোগ্য উত্তর দিতে না পাড়ায় ইউজিসি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে৷
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে বিভিন্ন সময় বহু অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রকের কাছে গিয়েছে৷ কিন্তু, রাজ্যের এক প্রবীণ বিজেপি নেতা সুশীল রায় ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির বিস্তর বিবরণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখেন৷ যার জেরে প্রাথমিক খোঁজ খবর নেওয়া হয় এবং অভিযোগের সত্যতা পাওয়ায় তদন্তের প্রক্রিয়া শুরুর নির্দেশ আসে৷
মূলতঃ ২০১৩ সালের পর থেকে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে দেওয়া কেন্দ্রীয় অর্থের হিসাব নিকাশে বিস্তর গড়মিল রয়েছে৷ তবে সর্বাধিক গুরুত্ব পেয়েছে ই-বুক এবং ই-লাইব্রেরী কেলেঙ্কারি বিষয়টি৷ বহু কোটি টাকার এই কেলেঙ্কারি খোঁজ নিতে ইতিমধ্যেই রাজ্যে একটি কেন্দ্রীয় দলও রাজ্যে এসেছে৷ অভিযোগ উঠেছে ব্যক্তিগত কারণে কয়েকজন অধ্যাপক বিদেশে গেছেন৷ কিন্তু, এই বাবদ যাবতীয় খরচ তাঁরা বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছে৷ উপাচার্য অঞ্জন কুমার ঘোষও এই অভিযোগ থেকে মুক্ত নন বলে জানা গিয়েছে৷ বিশেষ হিসাব নিরীক্ষণের নির্দেশ আসায় এখন বিশ্ববিদ্যালয়ে চরম অস্থির পরিস্থিতি বিরাজ করছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top