News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ে খরচের দায় থেকে মুক্ত হতে দাদা খুন করল বোনকে
Image

বিয়ে খরচের দায় থেকে মুক্ত হতে দাদা খুন করল বোনকে

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.) : খুড়তুতো বোনের বিয়ে দেওয়ার খরচের দায় ঝেড়ে ফেলতে খুন করল দাদা| ঘটনার তদন্তে নেমে পূর্ব দিল্লি থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ|

ৱুধবার বিকেলে মধুবিহার থানায় আসা পিসিআর কল থেকে পুলিশ জানতে পারে, হাসানপুর গ্রামে নিজের বাড়িতে এক তরুণীর দেহ উদ্ধার হয়েছে| পুলিশ গিয়ে ওই তরুণীর দেহ উদ্ধার করে| তার গলায় ও হাতে আঘাতের দাগ দেখতে পায় পুলিশ| বাড়িতে দরজা বা জানালা ভেঙে ঢোকা বা ভাঙচুরের কোনও প্রমাণ অবশ্য পাওয়া যায়নি| ডিসিপি (পূর্ব) ওমবীর সিংহ জানিয়েছেন, হত্যাকারী তরুণীর খুনকে আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা করেছিল|

ঘটনার তদন্তে নেমে পুলিশ সন্দেহের বশে ১৯ বছরের ওই তরুণীর দাদা তাপস বর্মনকে জেরা শুরু করে| জেরায় ভেঙে পড়ে বোনকে খুনের কথা কৱুল করে| অভিযুক্ত পুলিশকে জানিয়েছে, সে প্রথমে বোনের গলায় ফাঁস দেয়| তারপর মৃতু্য নিশ্চিত করতে তার নাক ও মুখ চেপে ধরে| পুলিশ জানতে পেরেছে, ২০০৮-এ ওই তরুণীর যখন ১০ বছর বয়স, তখন তাঁর বাবা মারা যান| এরপর তিনি হাসানপুর গ্রামে অভিযুক্তের পরিবারের সঙ্গেই থাকতেন| তাপসই পরিবারের একমাত্র রোজগেরে সদস্য| তাই বোনের বিয়ে দেওয়ার দায়িত্বও তার ওপরই পড়ে| গত কয়েকমাস ধরেই বোনের বিয়ের খরচ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে| তার ওপর ওই তরুণী তাপসের মা ও স্ত্রীয়ের সঙ্গে ঝগড়া করায় পরিস্থিতি চরম আকার ধারণ করে| এই অবস্থায় দায় ঝেড়ে ফেলতে সে বোনকে খুন করে|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top