নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ সারা দেশে জিএসটি চালু করতে জোর তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ আগামী ১৬ মার্চ জিএসটি কাউন্সিলের ফের বৈঠক অনুষ্ঠিত হবে৷ গত শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকে দ্বৈত নিয়ন্ত্রণ সহ একাধিক জটিলতার অবসান হয়েছে৷ রাজ্যগুলির দাবির প্রতি কাউন্সিলের অনুমোদন মিলেছে৷ ঐবৈঠকে স্থির হয়েছিল তিনদিনের মধ্যে বিধি চূড়ান্ত করে সব রাজ্যকে দেবে জিএসটি কাউন্সিলের আইনী কমিটি৷ তাতে, বিধানসভায় বিল পাশ করানোর পর নতুন করে প্রতিটি পণ্যের দাম বেঁধে ফেলতে হবে রাজ্য সরকারকে৷
সেই অনুযায়ী, রাজ্যের চলতি বাজেট অধিবেশনে জিএসটি বিল অনুমোদনের জন্য পেশ করা হবে বলে ধারণা করা হচ্ছে৷ বিধানসভায় বিল পাশ করানোর পর নতুন করে প্রতিটি পণ্যের দাম বেঁধে দিয়ে আগামী ১৬ মার্চ জিএসটি কাউন্সিলের বৈঠকে তা জানাবে রাজ্য সরকার৷

জিএসটি চালু করতে তৎপর কেন্দ্র, ফের কাউন্সিলের বৈঠক ১৬ মার্চ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















