News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে বেড়া দেওয়ার কাজ বিলম্বিত রাজ্যে অনুপ্রবেশের প্রবণতা বাড়ছে
Image

সীমান্তে বেড়া দেওয়ার কাজ বিলম্বিত রাজ্যে অনুপ্রবেশের প্রবণতা বাড়ছে

আগরতলা, ৫ মার্চ (হিঃসঃ)৷৷ ত্রিপুরায় বাংলাদেশী অনুপ্রবেশের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে৷ ২০১৬ সালে ২১৭৮ জন অবৈধ অনুপ্রবেশকারী আটক করতে সক্ষম হয়েছে সুরক্ষা বাহিনী৷ যা পূর্বের বছরগুলোর তুলনায় অনেক বেশী৷ রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের এক আধিকারিক সরকারি নথির উদ্ধৃতি দিয়ে জানান, ২০১৬ সালের জানুয়ারি মাসে ১৯৮ জন, ফেব্রুয়ারিতে ১৫৮ জন, মার্চে ২২৬, এপ্রিল মাসে ১৯৮ জন, ১৬০ জন মে মাসে, ১৬৫ জন জুন মাসে, জুলাই মাসে ১৮৪ জন, আগস্টে ১৮০ জন, সেপ্ঢেম্বরে ১৮২, অক্টোবরে ১৯৮, নভেম্বরে ১৬১ এবং এই বছরের ডিসেম্বর মাসে ১৭২ জন বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে৷ তবে, এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে ধৃত অনুপ্রবেশকারীদের সংখ্যা ছিল ১০৮৬৷ ২০১৪ সালে এই সংখ্যা ছিল ১৭০১ জন৷ রাজ্যের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত বরাবর বেশকিছু স্পর্শকাতর এলাকা বিশেষত সোনামুড়া মহকুমার অধীন কিছু জায়গায় সীমান্ত বেড়া দেওয়ার কাজ বিলম্বিত হওয়ায় অনুপ্রবেশের প্রবণতা বাড়ছে বলে ঐ আধিকারিকের অভিমত৷ যদিও কেন্দ্রীয় সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবার কাজ দ্রুত শেষ করার জন্য উদ্যোগ নিয়েছে৷ বহু জায়গায় কাজ শুরুও হয়েছে কিন্তু জমি অধিগ্রহণ সমস্যার কারণে কাজ পূর্ত দপ্তরকে বাকি কাজ শেষ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে৷ সোনামুড়া বহু বিতর্কিত এলাকা কুলুবাড়ি এখন এখন প্রায় নিরাপদ৷ এই সীমান্ত সিল করে দেওয়া হয়েছে৷ তবে এর পাশের আরো প্রায় ৪টি সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত গ্রাম এখনো অরক্ষিত আছে৷ তবে এই এলাকাবাসীদের দাবি সীমান্তে কাঁটাতারের বেড়ার ফলে তাদের অনেক পরিবার চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে৷ কারণ তাদের অনেকের বাড়ির মাঝ বরাবর সীমান্ত রেখা গেছে৷ অনেকের ঘরের মধ্যেও সীমান্ত রেখা পরেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top