নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দ্বাদশের পরীক্ষা৷ সারা রাজ্যে মোট ৫৭টি পরীক্ষা কেন্দ্রে ২৬ হাজার ৮৫৬ জন পরীক্ষা দেবে৷ তাদের মধ্যে রেগুলার পরীক্ষার্থী ২১ হাজার ১৪৭ জন৷ দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত চলবে পরীক্ষা৷ এই পরীক্ষাকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন পর্ষদের৷ পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে৷ ইতিমধ্যে প্রশ্ণপত্র পৌঁছে দেওয়া হয়েছে৷ অন্যদিকে শুক্রবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা৷
2017-03-02

