আইসা সমর্থকের উপর হামলার ঘটনায় দুই ছাত্রকে সাসপেন্ড করল এবিভিপি

নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.) : দিল্লি বিশ্ববিদ্যালয়ের দুই আইসা সমর্থকের উপর হামলার ঘটনায় গ্রেফতার দুই এবিভিপি সদস্যকে সাসপেন্ড করল সংগঠন| অভিযোগ, প্রশান্ত মিশ্র ও বিনায়ক শর্মা নামে দুই এবিভিপি সদস্য কয়েকজনকে সঙ্গে নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুই আইসা সমর্থক রাজ সিংহ ও উকর্ষ ভরদ্বাজকে বেধড়ক মারধর করে| তাদের গলায় বেল্টের ফাঁস দেওয়া হয় বলেও অভিযোগ| ঘটনাস্থল থেকেই দুই এবিভিপি সদস্যকে পাকড়াও করে পুলিশ| এরই পরিপ্রেক্ষিতে সংগঠনের ওই দুই সদস্যকে সাসপেন্ড করা হয়েছে বলে এবিভিপি সূত্রে জানা গিয়েছে|
উল্লেখ্য, শ্রী গুরু তেগ বাহাদূর খালসা কলেজের কাছে দুই আইসা কর্মীকে মারধর করে বলে অভিযোগ ওই দুই ছাত্রের বিরুদ্ধে| এবিভিপির জাতীয় সংবাদমাধ্যম আহ্বায়ক সংকেত বহুগুণা অভিযুক্ত দুই পড়ুয়ার নিন্দা করে হিংসামুক্ত ক্যাম্পাসের পক্ষে সওয়াল করেন| তিনি জানিয়েছেন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওই দুই ছাত্রকে সংগঠন থেকে সাসপেন্ড করা হয়েছে| পরবর্তী ব্যবস্থার জন্য অভ্যন্তরীন তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন|