News Flash

  • Home
  • Uncategorized
  • চিন-পাকিস্তানকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক দেশ ভারত
Image

চিন-পাকিস্তানকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক দেশ ভারত

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক দেশ ভারত| এমনটাই দাবি সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসাচর্ ইনস্টিটিউট বা সিপরি-র| ওই সংস্থা দাবি, ২০১২ থেকে ২০১৬-র মধ্যে গোটা বিশ্বে যত অস্ত্র রফতানি হয়েছে, তার ১৩ শতাংশ আমদানি করেছে ভারত| যা অন্য সব দেশের থেকে বেশি| ২০০৭ থেকে ২০১১ আর ২০১২ থেকে ১৬-র মধ্যে অস্ত্র আমদানি ৪৩ শতাংশ বাড়িয়েছে ভারত| শেষ ৪ বছরে তাদের আমদানি ছাপিয়ে গিয়েছে চিন আর পাকিস্তানকে|
চিন এখন অামদানি কমিয়ে চেষ্টা করছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র বেশি করে ব্যবহার করার| কিন্তু ভারত এখনও অস্ত্র তৈরির প্রযুক্তির জন্য রাশিয়া, আমেরিকা, ইউরোপ, ইজরায়েল ও দক্ষিণ কোরিয়ার ওপর নির্ভরশীল| স্টকহোমের দাবি, ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার পর গত ৫ বছরে মধ্য প্রাচ্য ও এশিয়ায় অস্ত্র আমদানি বেড়ে গিয়েছে চোখে পড়ার মত| ২০১২ থেকে ১৬-র মধ্যে সৌদি আরব ছিল অস্ত্র আমদানিতে বিশ্বে দ্বিতীয়|
বিশ্বে অস্ত্র প্রস্তুতকারক দেশগুলির মধ্যে ২০১২-১৬-র মধ্যে রাশিয়া রফতানি করেছে ২৩ শতাংশ অস্ত্র| আর সেই অস্ত্রের ৭০ শতাংশ গিয়েছে ভারত, ভিয়েতনাম, তিন ও আলজিরিয়ায়| অন্যদিকে, অস্ত্র রফতানিকারকদের মধ্যে ওই কবছরে ১ নম্বরে ছিল আমেরিকা| ২০০৭-১১-র মধ্যে তাদের রফতানি বেড়েছে ২১ শতাংশ| আর এর অর্ধেকই এসেছে মধ্য প্রাচ্যে|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top