News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাম্পের অভিবাসন নিষেধাজ্ঞার বিরুদ্বেূ দেশজুড়ে বিক্ষোভে সমর্থন ওবামার

ট্রাম্পের অভিবাসন নিষেধাজ্ঞার বিরুদ্বেূ দেশজুড়ে বিক্ষোভে সমর্থন ওবামার

trumpওয়াশিংটন, ৩১ জানুয়ারি (হি.স.) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিষয়ক নিষেধাজ্ঞার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভে সমর্থন জানালেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা| হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার দশদিন পর সোমবার এক বিবৃতিতে ওবামা অভিবাসন বিষয়ে ট্রাম্পের নীতির বিরুদ্ধে তাঁর অবস্থানের কথা জানান|
গত আটবছর আমেরিকার সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন শেষে দশদিন আগে আড়ালে চলে যান ওবামা| এই প্রথম কোনো আনুষ্ঠানিকভাবে বিবৃতি প্রকাশ করলেন| তাঁর মুখপাত্র কেভিন লুইসের পাঠানো বিবৃতিটিতে বলা হয়েছে, দেশজুড়ে নিষেধাজ্ঞাবিরোধী আন্দোলন চলছে তাতে তিনি দারুণ উত্ফুল্ল ও সমর্থন করেন| আরও বলা হয়েছে, নাগরিকরা সাংবিধানিক উপায়ে জড়ো ও সংগঠিত হয়ে তাদের জোরালো দাবি উত্থাপন করছেন, এটাই প্রত্যাশা করি|
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে সাতটি মুসলিমপ্রধান দেশের অভিবাসীদের প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ জারি করার পর থেকেই আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র| বিশেষত নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, বোস্টন, টেক্সাসের মতো শহরগুলোর পাশাপাশি দেশের প্রধান প্রধান বিমানবন্দরগুলোর বাইরে ওই আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ চলছে |

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top