News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বের অসুরক্ষিত মানুষগুলোকে দূরে সরিয়ে দেবেন না, ট্রাম্পের কাছে আর্জি মালালার
Image

বিশ্বের অসুরক্ষিত মানুষগুলোকে দূরে সরিয়ে দেবেন না, ট্রাম্পের কাছে আর্জি মালালার

Malalammmওয়াশিংটন, ২৮ জানুয়ারি (হি.স.) : বিশ্বের সবচেয়ে অসুরক্ষিত মানুষগুলোকে এভাবে দূরে সরিয়ে দেবেন না| বিশ্বের মুসলিম প্রধান সাতটি দেশ থেকে উদ্বাস্তু ও শরণার্থীদের আসা রুখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়া নির্দেশিকায় সই করার পর এই আর্জি রাখেন নোবেল শান্তি পুরস্কার জয়ী পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই|
প্রেসিডেন্ট পদে বসে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প| যা নিয়ে চিন্তায় সমগ্র আমেরিকাবাসীর সঙ্গে বিশ্বও| ট্রাম্পের সিদ্ধান্তে মর্মাহত তালিবানের বিরুদ্ধে লড়াই করা পাকিস্তানি কিশোরী মালালাও| ট্রাম্পের নেওয়া সর্বশেষ সিদ্ধান্তের ফলে আগামী ১২০ দিনের মধ্যে বিশ্বের সাতটি মুসলিম প্রধান দেশ থেকে কোনও উদ্বাস্তু এবং শরণার্থীরা মার্কিন মুলুকে প্রবেশ করতে পারবে না| ট্রাম্পের এই সিদ্ধান্তে কার‌্যত মর্মাহত নোবেল মালালা | তিনি ট্রাম্পের কাছে আর্জি রেখেছেন, বিশ্বের সবচেয়ে অসুরক্ষিত মানুষগুলোকে এভাবে দূরে সরিয়ে দেবেন না|
মালালা মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের বিরোধিতায় বলেন, তিনি কার‌্যত সেই সমস্ত শিশু, মহিলা, বয়স্ক মানুষ ও বাবাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন, যাঁরা দীর্ঘদিন ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে বিধ্বস্ত| শান্তির দূত মালালা বলেন, ট্রাম্প এই নির্দেশিকায় সই করার সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই ইতিহাস থেকে মুখ ফিরিয়ে নিলেন, যাদের সারা বিশ্বে খ্যাতি ছিল, দরাজ হৃদয়ে উদ্বাস্তুদের এখানে প্রবেশাধিকার দেওয়া| মূলত এই শরণার্থীরাই আমেরিকাকে তৈরি করেছে তাঁদের পরিশ্রম দিয়ে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top