News Flash

  • Home
  • Uncategorized
  • সুকলে পাঠ্যপুস্তক পৌঁছেনি, অভিযোগ খন্ডন শিক্ষামন্ত্রীর
Image

সুকলে পাঠ্যপুস্তক পৌঁছেনি, অভিযোগ খন্ডন শিক্ষামন্ত্রীর

education-2নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ সুকলে পাঠ্যপুস্তক বিলি নিয়ে উঠেছে অভিযোগ৷ সমস্ত সুকলে পাঠ্যপুস্তক পৌঁছায়নি, এই অভিযোগের খন্ডন করে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী জানিয়েছেন, পাঠ্যপুস্তক বিলি করার ক্ষেত্রে কোন ঘাটতি নেই৷ পর্ষদের কাছে যথেষ্ট পাঠ্যপুস্তক রয়েছে৷ তিনি জানিয়েছেন, ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করার জন্য  ৫৩ হাজার পাঠ্যপুস্তকের প্রয়োজন৷ কিন্তু ৬০ হাজার পাঠ্যপুস্তক ছাপানো হয়েছে৷ মধ্যশিক্ষা পর্ষদ পাঠ্যপুস্তক ছাপানো এবং বিলি করার সমস্ত কাজ করেছে৷ ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার জন্য পুস্তক প্রকাশনা সংস্থা এবং বিক্রেতাদের মাধ্যমে সময় মতোই উদ্যোগ নিয়েছে৷ বেশ কিছু পাঠ্যপুস্তক দপ্তরের হাতে রয়েছে৷ যদি  কোথাও সমস্যা হয় দপ্তরের হাতে রাখা পাঠ্যপুস্তক সেখানে পাঠানো হবে৷ ফলে,  ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক বিলি নিয়ে চিন্তিত হওয়ার কোন কারণ নেই বলে আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top