News Flash

  • Home
  • Uncategorized
  • ঘুরপথে রাজ্যভাগকে সমর্থন করছে বিজেপি, অভিযোগ গণমুক্তি পরিষদের

ঘুরপথে রাজ্যভাগকে সমর্থন করছে বিজেপি, অভিযোগ গণমুক্তি পরিষদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ ঘুরপথে রাজ্যভাগের দাবিকে সমর্থন করছে বিজেপি৷ স্বশাসিত জেলা পরিষদের

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন গণমুক্তি পরিষদের সভাপতি সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ ছবি নিজস্ব৷
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন গণমুক্তি পরিষদের সভাপতি সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ ছবি নিজস্ব৷

বদলে বিজেপি চাইছে স্বশাসিত রাজ্য৷ মঙ্গলবার গণমুক্তি পরিষদের সভাপতি জিতেন্দ্র চৌধুরী এই মন্তব্য করে কটাক্ষের সুরে বলেন, টেরিটরিয়াল কাউন্সিল গঠন মানেই রাজ্যের ভেতর আরেক রাজ্য৷ তাঁর মতে, নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলের ফোরাম যে এডিসি বন্ধের ডাক দিয়েছে তার পেছনে বিজেপি মদত যোগাচ্ছে৷ তিনি স্পষ্ট জানান, নাগরিকত্ব সংশোধনী বিল এবং বন্ধ কোনটাই সমর্থন করি না৷

এদিন, নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে জিতেন্দ্র চৌধুরী বলেন, এই আইন পাশ হলে প্রতিবেশী রাষ্ট্রে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে মৌলবাদীরা উৎসাহিত হবে৷ মূলত, এই বিল দেশের ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে৷ এদিকে, এই বিলকে ইস্যু করে উপজাতি আঞ্চলিক দলের ফোরাম এডিসি এলাকায় যে বন্ধ ডেকেছে সে বিষয়ে শ্রীচৌধুরী মনে করেন, তাঁরা অনৈক্য সৃষ্টি করার উদ্দেশ্যেই ঐক্যবদ্ধ হয়েছে৷ তাতে, বিজেপিরও মদত রয়েছে৷ আইপিএফটি, আইএনপিটি নেতৃবৃন্দরা ঘন ঘন দিল্লি যাচ্ছেন৷ তিনি মনে করেন, রাজ্যের শান্তির পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই ষড়যন্ত্র শুরু হয়েছে৷ টেরিটোরিয়াল কাউন্সিল নিয়ে শ্রীচৌধুরী বলেন, সংবিধানের ষষ্ঠ তপশিল সংশোধন না করে কোন মতেই স্বশাসিত রাজ্য গঠন করা সম্ভব নয়৷ আর স্বশাসিত রাজ্য গঠন করা মানেই রাজ্যভাগের রূপান্তর স্বরূপ৷ ঘুরপথে রাজ্যভাগের দাবিকে সমর্থনের বিষয়ে এদিন তিনি বিজেপির তীব্র সমালোচনা করেন৷

এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জিএমপি’র সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা বলেন, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কোনভাবেই কাম্য নয় এবং সেটা মেনে নেওয়া যায় না৷ নাগরিকত্ব সংশোধনী বিল বিভাজনের রাজনীতিকে পুষ্ট করতে আনা হয়েছে৷ আর এই বিলের বিরোধিতায় এডিসি বন্ধের ডাক দেওয়ার কোন যৌক্তিকতা নেই৷ তিনি বলেন, সাংসদরা সংসদে এই বিলের বিরোধিতায় সোচ্চার হয়েছেন৷ ফলে, যেহেতু এখনো এই বিল আইনে পরিণত হয়নি সেখানে বন্ধ ডাকার কোন যুক্তি নেই৷ অবশ্য এই বনধের পেছনে বিজেপির হাত রয়েছে বলেও তিনি দাবি করেন৷ তাঁর বক্তব্য, আগেও এই ধরনের রাজনীতি রাজ্যবাসী প্রত্যক্ষ করেছেন৷ কংগ্রেস যেটা খেলেছিল একসময় বিজেপি আবার সেই খেলা নতুন করে খেলতে শুরু করেছেন৷ ২০০০ সাল একই খেলা খেলেছিল আইপিএফটি৷ তখন তারা এডিসি দখল করেছিল৷ তাঁর দাবি, রাজ্যবাসীকে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে৷

এদিন তিনি জানিয়েছেন, ডা নীলমণি দেববর্মা স্মরণসভা গণমুক্তি পরিষদের প্রত্যেক বিভাগে আয়োজন করা হবে৷ এছাড়াও ২১ দফা দাবির ভিত্তিতে সম্মেলন আয়োজিত হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top