News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

modi-trumpনয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.) : নিজের দায়িত্ব ভার গ্রহণ করার চারদিন পরেই মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলতে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| পিএমও সূত্রে খবর, মঙ্গলবার রাতে মোদীর সঙ্গে ফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউস থেকে প্রকাশিত সময়সূচীতে প্রথমে বলা হয়েছিল ভারতীয় সময় ১১টা ৩০ মিনিট নাগাদ কথা বলবেন দুই রাষ্ট্রপ্রধান| কিন্তু পরে তা পরিবর্তন করে রাতে করা হয়েছে বলে জানা গিয়েছে|
গত ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভের পরে ডোনাল্ড ট্রাম্পকে ফোনে প্রথম শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রী মোদীই হলেন পঞ্চম রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরে যার সঙ্গে ফোনে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প| গত ২১ জানুয়ারি ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদেয়ুর সঙ্গে কথা বলেন| সোমবার মিশরের প্রেসিডেন্টেরও সঙ্গে তাঁর কথা হয়| মার্কিন রাষ্ট্রপতি পদে প্রচারের সময়ই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন ভারতের সঙ্গে পারস্পরিক সম্পর্ক অটুট রাখবে আমেরিকা| এমনকি ভবিষ্যতে ভারত-মার্কিন সম্পর্ক আরও মজৱুত করারও বার্তা দিয়েছিলেন তিনি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top