News Flash

  • Home
  • Uncategorized
  • ইরানি কাপে জয়ী অবশিষ্ট ভারত, ডাবল সেঞ্চুরি করলেন ঋদ্ধি
Image

ইরানি কাপে জয়ী অবশিষ্ট ভারত, ডাবল সেঞ্চুরি করলেন ঋদ্ধি

CRICKETমুম্বই, ২৪ জানুয়ারি : ঋদ্ধিমান সাহার ডাবল সেঞ্চুরিতে ইরানি কাপে ধরাশায়ী পার্থিব প্যাটেলের গুজরাত| গতকাল সেঞ্চুরি করেছিলেন| মঙ্গলবার ডাবল সেঞ্চুরি করে অবশিষ্ট ভারতকে জেতালেন ঋদ্ধিমান সাহা| এই ম্যাচে সেঞ্চুরি করলেন চেতেশ্বর পুজারাও| রনজি চ্যাম্পিয়ন গুজরাতকে আজ ৬ উইকেটে হারাল পুজারা ব্রিগেড| ২০৩ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে ফিরলেন ঋদ্ধিমান| ম্যাচের সেরাও হলেন ঋদ্ধি| সেই সঙ্গে জাতীয় দলের ফেরার পথ সুগম করলেন তিনি|
ঋদ্ধিমান সাহা চোট পাওয়ার পরে ইংল্যান্ড টেস্টেজাতীয় দলে সুযোগ পান পার্থিব প্যাটেল | জাতীয় দলে ফিরতে ফের নিজেকে প্রমাণ করার প্রয়োজন ছিল ঋদ্ধির| অবশিষ্ট ভারতীয় দলে সুযোগ পেয়ে তার জন্য তৈরি ছিলেন ঋদ্ধি| প্রথম ইনিংসে গুজরাত তোলে ৩৫৮ রান| অবশিষ্ট ভারতীয় দল মাত্র ২২৬ রানে অলআউট হয়ে যায়| ওপেনার অখিল হারওয়াদকারের ৪৮ ও দলের অধিনায়ক চেতেশ্বর পুজারা ৮৬ রান ছাড়া আর কেউ রান তুলতে পারেননি| ১৩২ রানের লিড নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ২২৬ রানে অলআউট হয়ে যায় গুজরাত|
ফলে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে অবশিষ্ট ভারতের লক্ষ্যমাত্রা ছিল ৩৭৯ রান| অধিনায়ক চেতেশ্বর পুজারা দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন| আর পুজারাকে প্রথম থেকে সঙ্গ দিলেন ঋদ্ধিমান সাহা | ২৭২ বলে ২০৩ রানের ইনিংসে অনেক কিছুর জবাব দিলেন বাংলার উইকেট কিপার| অস্ট্রেলিয়া টেস্টের আগে এই ইনিংসে ফের জাতীয় দলে তাঁর জায়গা পাকা বলে মনে করা হচ্ছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top