News Flash

  • Home
  • Uncategorized
  • জাল্লিকাট্টুর সমর্থনে সরব সুব্রহ্মণ্যম স্বামী

জাল্লিকাট্টুর সমর্থনে সরব সুব্রহ্মণ্যম স্বামী

swamyচেন্নাই, ২৩ জানুয়ারি (হি.স.) : জাল্লিকাট্টুর সমর্থনে এবার সরব হলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী | বিজেপির এই সাংসদের দাবি জাল্লিকাট্টুর বিরুদ্ধে যদি পশু নির‌্যাতনের অভিযোগ ওঠে তা হলে হালাল মাংস বন্ধ করা উচিত| প্রসঙ্গত, বিশেষ ইসলামি রীতি মেনে হত্যা করা পশুর মাংসকেই হালাল মাংস বলা হয়| ভারত বিদেশে মাংস রফতানি করার ক্ষেত্রে বিশ্বে প্রায়ই এক থেকে দুনম্বরের মধ্যে থাকে| ওই মাংসের অনেকটাই এই হালাল মাংস| ফলে ওই রফতানি থেকে বিপুল বিদেশি মূদ্রা আসে ভারতের ঘরে|
উল্লেখ্য, তামিলনাড়ুর শতাব্দী প্রাচীন খেলা জাল্লিকাট্টুর বিরুদ্ধে পশু নির‌্যাতনের অভিযোগ তুলে আদালতে যায় পশুপ্রেমী সংস্থা পেটা| তাদের আবেদনের ভিত্তিতেই তামিলনাড়ুতে বন্ধ হয়ে যায় জাল্লিকাট্টু| রবিবার থেকে ফের তামিলনাড়ুতে ফিরেছে ষাঁড়ের সঙ্গে লড়াই করে কয়েন জেতার খেলা জাল্লিকাট্টু| অর্ডিন্যান্স করেই ওই খেলাকে ফিরিয়ে এনেছে তামিলনাড়ুন সরকার|
বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম দাবি করেছেন, জাল্লিকাট্টু যদি পশুদের ওপরে নির‌্যাতন হয় তা হলে হালাল মাংসও বন্ধ করে দেওয়া হোক| পেটা-য় যারা রয়েছেন তাদের অধিকাংশই বিদেশি| এরা আমাদের দেশের কোনও রীতিনীতি জানেন না| জাল্লিকাট্টুতে পশুদের ওপরে কোনও নির‌্যাতন করা হয় না| বরং এতে পশুদের যৌন সক্ষমতা বেড়ে যায়| সুব্রহ্মণ্যম আরও বলেন, জাল্লিকাট্টুকে অর্ডিন্যান্স করে ফিরিয়ে আনা হয়েছে| তার পরেও আন্দোলনের কোনও কারণ নেই|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top